১ জুলাই ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে সাপ্তাহিক বেকার ভাতা বাড়ছে ৩৬৫ ডলার

নিউইয়র্ক রাজ্যের সরকার ঘোষণা করেছে, আগামী অক্টোবর থেকে সাপ্তাহিক বেকার ভাতার সর্বোচ্চ পরিমাণ ৫০৪ ডলার থেকে বাড়িয়ে ৮৬৯ ডলার করা হচ্ছে। যার মানে হলো প্রতিজন বেকার কর্মজীবী এখন থেকে অতিরিক্ত ৩৬৫ ডলার পর্যন্ত বেশি পাবেন।

 

 

গভর্নর ক্যাথি হোকুল সোমবার এক বিবৃতিতে জানান, কোভিড-১৯ মহামারির সময় রাজ্যের নেওয়া প্রায় ৭ বিলিয়ন ডলারের ফেডারেল বেকার ভাতা ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ করা হয়েছে। এই ঋণ থাকায় এতদিন বেকার ভাতা স্থগিত অবস্থায় ছিল এবং ব্যবসাগুলোকেও বাড়তি করের চাপ বহন করতে হচ্ছিল।

 

 

হোকুল বলেন, ঋণ পরিশোধের ফলে শুধু ব্যবসায়ীরা স্বস্তি পেল না, রাজ্যের বেকাররাও অবশেষে তাদের ন্যায্য ভাতা পেতে যাচ্ছে। এটি একটি সঠিক সিদ্ধান্ত যা রাজ্যের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। বাজেট অধিবেশন চলাকালে এই ঋণ পরিশোধের প্রস্তাবকে জোরালোভাবে সমর্থন দেন অ্যাসেম্বলি স্পিকার কার্ল হেস্টি সহ একাধিক আইনপ্রণেতা। ঋণ পরিশোধের অর্থ এসেছে রাজ্যের ‘রেইনি ডে ফান্ড’ বা জরুরি সঞ্চয় তহবিল থেকে।

 

 

বিশেষজ্ঞরা বলছেন, সাপ্তাহিক বেকার ভাতা বৃদ্ধি রাজ্যের কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া অর্থনৈতিক দুরবস্থার সময় কর্মজীবীদের জন্য এটি একটি বড় সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১০

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১২

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৩

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৪

বসুধা : অনামিকা নেওয়াজ

১৫

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৬

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৭

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৯

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

২০