১ জুলাই ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে মুস্তাফিজ শফিকে ঘিরে বিয়ানীবাজারবাসীর স্বজন সমাবেশ

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশি সাংবাদিক ও সাহিত্যিক মুস্তাফিজ শফিকে ঘিরে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী স্বজন সমাবেশ ও মতবিনিময় সভা। ছোট পরিসরের এই আয়োজন যেন হয়ে উঠেছিল আলোর দ্যুতি ছড়ানো এক মিলনমেলা যেখানে মুখরিত হয়েছিল প্রবাসী বিয়ানীবাজারবাসীদের ভালোবাসা, স্মৃতি আর আবেগ।

 

গত ১৬ জুন রাতে নিউইয়র্কের ওজনপার্ক এলাকার আব্দুল্যাহ ব্যাংকুয়েট হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়নুল ইসলাম। আমিনুল হোসেনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা রশিদ উদ্দিন। পরিবেশিত হয় জাতীয় সংগীত। সাংবাদিক মুস্তাফিজ শফিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে বরণ করে নেন আয়োজকেরা। তার সম্মানে মানপত্র পাঠ করেন সারোয়ার হোসেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি মোস্তফা কামাল, টাইম টিভির সিইও আবু তাহের, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, সাবেক মেয়র ফারুকুল হক, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি আজিমুর রহমান বোরহান।

 

সভায় বক্তারা বলেন, বর্তমানে সাংবাদিকতা পেশায় সৎ মানুষের বড় অভাব। কিন্তু মুস্তাফিজ শফি সেই বিরল ব্যতিক্রম, যিনি সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন। সভায় আরো বক্তব্য দেন ফখরুল ইসলাম দেলোয়ার, আব্দুল কুদ্দুস সিরু, সেবুল আহম্মেদ, লুৎফুর রহমান প্রমুখ। অতিথিদের ভালোবাসায় আপ্লুত মুস্তাফিজ শফি বলেন, এই সমাবেশে মনে হচ্ছে শুধু বিয়ানীবাজার নয়, যেন পুরো বাংলাদেশ এখানে এসেছে। যুক্তরাষ্ট্রে থাকা সহপাঠী, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আমাকে অভিভূত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০