বাংলা সংবাদ ডেস্ক
১৬ অগাস্ট ২০২৫, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে মওলানা ভাসানী ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলন ২৭ সেপ্টেম্বর

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি সমাজে তুলে ধরার উদ্দেশ্যে আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কের কুইন্সে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে মওলানা ভাসানী ফাউন্ডেশন। এ উপলক্ষে গত ১১ আগস্ট জ্যাকসন হাইটসে সংগঠনের নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

 

ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ড. ইমরান আনসারীর সঞ্চালনায় সভায় সম্মেলনের বিস্তারিত প্রস্তুতি তুলে ধরেন সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের। সভায় মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনের বিষয়েও আলোচনা হয় এবং সেমিনারের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। প্রাথমিকভাবে সেন্ট জন ইউনিভার্সিটির মিলনায়তন, গুলশান ট্যারেস বা জুইস সেন্টারকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, লন্ডনের ভাসানী গবেষক ড. লাইলী উদ্দিন, কানাডার ভাসানী গবেষক ড. আবিদ বাহারসহ দেশ-বিদেশের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

 

সভায় উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ, কাজী আজম, মোশাররফ হোসেন সবুজ, শাহাব উদ্দীন সাগর, ফরিদ আলম, মোস্তফা করিম ফরিদ, ডা. নার্গিস রহমান, অধ্যাপক ওসমান, ড. ইমরান আনসারী, অধ্যাপক সৈয়দ আজাদ, আব্দুস সবুর, এন আমীন, নাজমুল আলম শ্যামলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

ফাউন্ডেশনের পরবর্তী প্রস্তুতি সভা আগামী ২২ আগস্ট জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০