বাংলা সংবাদ ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ভুলে গ্রেফতার ব্যক্তিরা এবার পাবেন ১০ হাজার ডলার

সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অভিযানের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে দশ হাজারের বেশি অভিবাসীকে। ৯ মার্চ আটক থাকা ৪৬,০০০-এরও বেশি গ্রেফতার ব্যক্তিদের মধ্যে প্রায় শতকরা ৫০ শতাংশ ব্যক্তির কোনো অপরাধমূলক রেকর্ড বা বিচারাধীন অভিযোগ ছিল না। তাদের অবৈধ আটক সম্পর্কিত গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে।

 

দুর্ভাগ্যবশত অনিয়মিত আটক মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন কিছু নয়। ডিসেম্বর ২০২৪ সালে নিউইয়র্ক সিটি অভিবাসীদের অবৈধভাবে আটক করার জন্য ৯২.৫ মিলিয়ন ডলারের একটি নিষ্পত্তিতে পৌঁছেছিল। একটি ক্লাস-অ্যাকশন মামলায় অভিযোগ করা হয়েছিল যে শহরটি শুধুমাত্র একটি আইসিই আটক অনুরোধের ভিত্তিতে নির্ধারিত মুক্তির তারিখের পরে অভিবাসীদের আটকে রেখে আইন লঙ্ঘন করেছে। যদিও শহর কর্তৃপক্ষ কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছে তবুও চলমান মামলার বোঝা, ব্যয় এবং অনিশ্চয়তা এড়াতে এই নিষ্পত্তিতে সম্মত হয়েছে আদালতের নথি অনুসারে। ফলস্বরূপ মেক্সিকো, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, জ্যামাইকা, ইকুয়েডর, কিউবা, কলম্বিয়া, ট্রিনিদাদ ও টোবাগো, হন্ডুরাস এবং গায়ানার মতো দেশগুলোর নির্দিষ্ট অভিবাসীরা সর্বোচ্চ ১০,০০০ ডলার পর্যন্ত অর্থপ্রাপ্তির যোগ্য হতে পারেন।

 

কে ক্ষতিপূরণের জন্য যোগ্য?

 

ক্ষতিপূরণ পাওয়ার জন্য, আপনার আটক হওয়ার ঘটনা অবশ্যই ১ এপ্রিল ১৯৯৭ থেকে ২১ ডিসেম্বর ২০১২-এর মধ্যে ঘটতে হবে। যদি আপনি এই শর্ত পূরণ করেন তবে আপনি অর্থপ্রাপ্তির অধিকারী হতে পারেন। তবে ১৫ মে ২০২৫-এর মধ্যে আপনাকে আপনার দাবি জমা দিতে হবে। যোগ্য ব্যক্তিরা হলেন-যাদের নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন্স নির্ধারিত মুক্তির তারিখের পরেও আটক রেখেছিল। যারা মুক্তির সব শর্ত পূরণের পরও শুধুমাত্র আইসিই আটক অনুরোধের কারণে মুক্তি পেতে বিলম্বের শিকার হয়েছিলেন।

 

যদি আপনি মনে করেন যে আপনি যোগ্য, তাহলে অফিসিয়াল নিষ্পত্তি ওয়েবসাইটে যান এবং দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ক্ষতিপূরণ পাওয়ার জন্য ১৫ মে সময়সীমার আগে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া আবশ্যক। এ নিষ্পত্তিটি অভিবাসী অধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চিহ্নিত করে, যাতে অন্যায়ভাবে আটক ব্যক্তিরা ন্যায়বিচারের কিছুটা স্বাদ পান। আপনি বা আপনার পরিচিত কেউ যদি যোগ্য হন, তাহলে অপেক্ষা না করে আজই আপনার দাবি করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০