২ জুলাই ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক পুলিশে চার বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তার পদোন্নতি

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এ কর্মরত চার বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তার পদোন্নতিতে কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস ও গর্ব। ২৭ জুন (শুক্রবার) এনওয়াইপিডির হেডকোয়ার্টারে এক জমকালো অনুষ্ঠানে কমিশনার জেসিকা টিশ তাদের হাতে পদোন্নতির সনদ তুলে দেন।

 

 

সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন মোশারফ হোসেন ভূঁইয়া ও মারুফ উদ্দিন। অন্যদিকে, অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার (লেভেল-I) পদে পদোন্নতি পেয়েছেন এমডি এস হোসেন, মোহাম্মদ ই তানিম এবং মোহাম্মদ ইসলাম পদোন্নতির আগে মোশারফ হোসেন ভূঁইয়া PSA-3-এ কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার সন্তান এবং বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে আউটসাইড ক্যাডেট হিসেবে যোগ দিয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নেন। কর্মজীবনে তিনি মানিকগঞ্জ জেলা ও ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি নিউ ইয়র্কে পাড়ি জমান এবং ২০১৭ সালে এনওয়াইপিডিতে পুলিশ অফিসার হিসেবে যুক্ত হন।

 

 

ব্যক্তিগত জীবনে মোশারফ ভূঁইয়া দুই সন্তানের জনক। তার স্ত্রী ফারজানা ইয়াসমিন কুইন্স নর্থে এনওয়াইপিডির ট্রাফিক এজেন্ট হিসেবে কর্মরত। পদোন্নতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মকর্তাদের পরিবার-পরিজন ও প্রিয়জনেরা। বাপা’র (বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন) মিডিয়া লিয়াজন ডিটেকটিভ জামিল সরোয়ার জানান, পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। এ অর্জন শুধু ব্যক্তি নয়, গোটা বাংলাদেশি কমিউনিটির গর্ব বলে তিনি মন্তব্য করেন।

 

 

বাপা’র প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক এক বিবৃতিতে নবপদোন্নত কর্মকর্তাদের অভিনন্দন জানান। তারা বলেন, “এই অর্জন পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাপা’র ইভেন্ট কো-অর্ডিনেটর লেফটেন্যান্ট শেখ আহমেদ, ট্রাস্টি অফিসার সোনিয়া বড়ুয়া, সংগঠনের সাবেক নেতৃবৃন্দ, সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০