১ জুলাই ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক কাউন্সিল নির্বাচনে ফের বিজয়ী শাহানা হানিফ

নিউইয়র্ক কাউন্সিল নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। তিনি ব্রুকলিনের পার্ক স্লোপ, উইনসডর টেরেস এবং কেনসিংটন এলাকা অন্তর্ভুক্ত ৩৯তম জেলা প্রতিনিধিত্ব করেন। গত ২৪ জুন রাতে ব্রুকলিনের পার্ক স্লোপে তাঁর বিজয় উদযাপিত হয়। প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে তিনি মধ্যপন্থী প্রতিদ্বন্দ্বী মায়া কর্নবার্গকে পরাজিত করেন।

 

২০১৬ সালের নির্বাচনের পর অভিবাসী ও মুসলিম নারীদের প্রতি সন্দেহের আবহাওয়ায় শাহানা ২০২১ সালে প্রথম বাংলাদেশি ও মুসলিম নারী হিসেবে কাউন্সিলে প্রবেশ করেন। তার নেতৃত্ত্বে সাশ্রয়ী আবাসন, শ্রমিক অধিকার ও শিক্ষা খাতে উন্নয়নের লক্ষ্যে কাজ করে সমর্থকদের আস্থা অর্জন করেন। তার এই পুনঃনির্বাচন নিউইয়র্কের বহুত্ববাদের ধারাকে শক্তিশালী করার পাশাপাশি অভিবাসী ও সংখ্যালঘুদের জন্য নতুন আশা জাগিয়েছে।

 

শাহানা হানিফ তার ইহুদি প্রতিদ্বন্দ্বী মায়া কর্নবার্গকে পরাজিত করে তার আসনটি ধরে রাখেন। তিনি আগে থেকেই ইসরায়েল-বিরোধী কার্যকলাপে সক্রিয় ছিলেন। যেমন সামাজিক মাধ্যমে ‘ইন্তিফাদা’র আহ্বান সম্বলিত পোস্ট শেয়ার করা এবং শহরের কাউন্সিলে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ইত্যাদি।

 

অপরদিকে, মায়া কর্নবার্গ, নিজেও একজন প্রগ্রেসিভ প্রার্থী ছিলেন, হানিফের বিরুদ্ধে প্রার্থী হন এই যুক্তিতে যে হানিফ স্থানীয় ইস্যুগুলোর চেয়ে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে বেশি মনোযোগী।
নির্বাচনে পরাজয়ের পর কর্নবার্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, ফলাফল আমাদের প্রত্যাশার মতো না হলেও, আমরা যেভাবে ইতিবাচক, ইস্যুভিত্তিক প্রচার চালিয়েছি, তাতে আমি অত্যন্ত গর্বিত।
শাহানা বলেন, ভাড়া কমানো, সার্বজনীন শিশু পরিচর্যা ও আমাদের পাড়া-মহল্লাকে বাসযোগ্য রাখাই আমার প্রধান চ্যালেঞ্জ। আমি আগামী চার বছরে এ লক্ষ্য অর্জনে নিরলস লড়াই চালাবো।
প্রসঙ্গত, শাহানার বাবা মোহাম্মদ হানিফ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের চট্টগ্রামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১০

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১২

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৩

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৪

বসুধা : অনামিকা নেওয়াজ

১৫

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৬

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৭

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৯

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

২০