১৩ অগাস্ট ২০২৩, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান

সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় ওই বৈঠক করেন এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক।

রোববার (১৩ আগস্ট) বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা জানান, সফরে এসে দেশের রাজনৈতিক অবস্থা জানার চেষ্টা করেছেন এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। পাশাপাশি তারা চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়েও খোঁজ খবর নেন। এছাড়াও মানবাধিকার পরিস্থিতি, নির্বাচন আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়েও জানার চেষ্টা করেন এই দুই কংগ্রেসম্যান।

বৈঠক সম্পর্কে আলোকচিত্র শিল্পী ও সাংবাদিক শহিদুল আলম গণমাধ্যমকে বলেন, নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ঘরোয়া আলাপ হয়েছে। বাংলাদেশের মানুষ নির্যাতিত, সুষ্ঠু নির্বাচন হয়নি, সেসব কথা উঠেছে। আমাকে যে আইনে গ্রেফতার করা হয়েছিল, তা নিয়ে এখনো আমি ভুগছি, আলোচনায় এসব কথা উঠে আসে।

আর্টিকেল ১৯-এর আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া) ফারুক ফয়সাল বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে। তারা জিজ্ঞাসা করেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছিল কি না। আমরা বলেছি বাংলাদেশে আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এখন নেই।

ফারুক ফয়সাল বলেন, সংলাপের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কেমন হবে তা নির্ধারিত হবে। আমাদের নির্বাচন কেমন হবে ইউরোপ-আমেরিকা ঠিক করতে পারবে না। আমাদের রাজনৈতিক সংকট আমাদের সংলাপের মাধ্যমেই ঠিক করতে হবে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এসব সাক্ষাতে রাজনৈতিক আলাপ মুখ্য নয়। তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন। আমার বক্তব্য সব সময় একই মানবাধিকার-ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মাইগ্রেশন রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান ড. খন্দকার মোরশেদা ফারহানা, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান ও পরিবেশকর্মী ড. সৈয়দা রিজওয়ানা হাসান, মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান, সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও শ্রমিক নেত্রী কল্পনা আখতার, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী পরিবেশকর্মী শিরিন হক ও তার ছেলে বারিশ চৌধুরী অংশ নেন।

চার দিনের সফরে দুই কংগ্রেসম্যান গত শনিবার ঢাকায় পৌঁছান। রোববার নাগরিক সমাজের সঙ্গে বৈঠকের আগে তারা ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি ও জাতীয় পার্টি এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০