বাংলা সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

টানা তিন মাস মধ্যপ্রাচ্যে অবস্থানের পর অঞ্চলটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। বুধবার (১৮ নভেম্বর) মার্কিন নৌবাহিনী-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

সপ্তম নৌবহরের দায়িত্বাধীন এলাকায় রণতরি

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক মুখপাত্র জানিয়েছেন, জাপানে ঘাঁটি থাকা রণতরিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের দায়িত্বাধীন এলাকায় অবস্থান করছে। তবে রণতরিটির সঙ্গে অন্য কোনো যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্য ছেড়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

 

ইউএসএনআই নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ আগস্ট জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের দায়িত্বাধীন মধ্যপ্রাচ্য অঞ্চলে পৌঁছায়। সেখানে ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করছিল রণতরিটি।

 

মধ্যপ্রাচ্যে এখনো রয়েছে দুটি মার্কিন রণতরি গ্রুপ

জর্জ ওয়াশিংটনের বিদায়ের আগে গত রোববার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ফলে বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ রয়েছে। এ ছাড়া ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ গত এপ্রিল থেকে আরব সাগরে অবস্থান করছে।

 

জর্জ ওয়াশিংটন সরাসরি জাপানের ইয়োকোসুকায় নিজ ঘাঁটিতে ফিরছে, নাকি পথে অন্য কোনো বন্দরে যাত্রাবিরতি করবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত মে মাসের শেষ দিকে ইয়োকোসুকা থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছিল রণতরিটি। রণতরিটি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকায় এ সময়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি ছিল না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

২

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৩

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৪

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৫

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

৬

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

৭

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

৮

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

৯

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১০

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১১

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১২

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৩

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৪

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৫

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১৬

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১৭

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১৮

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

১৯

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

২০