৩১ মে ২০২২, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাইওয়ানের আকাশসীমায় চীনের ৩০ যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশসীমায় চীনের ৩০ যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। এ অভিযোগ করেছে তাইওয়ান। এটি চলতি বছরে চীনের দ্বিতীয় বৃহৎ যুদ্ধবিমানের বহরের অনুপ্রবেশ। তাইপে বলছে, এই বহরে থাকা ৩০টি যুদ্ধবিমানের ২০টি ছিল জঙ্গিবিমান। খবর এএফপির

গতকাল সোমবার দিন শেষে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অনুপ্রবেশকারী যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে দেশটি নিজেদের যুদ্ধবিমান উড্ডয়ন করায়। চীনের সর্বশেষ কর্মকাণ্ড নজরদারি করতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন করে।

চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের অসন্তোষের বিষয়টি জানাতে তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমানের বড় বহর পাঠাচ্ছে। এভাবে তাইপের পুরোনো যুদ্ধবিমানবহরকে নিয়মিতই চাপে রাখছে বেইজিং।

স্বশাসিত গণতান্ত্রিক তাইওয়ান চীনের অব্যাহত আগ্রাসনের হুমকির মধ্যেই বসবাস করছে। দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড মনে করে বেইজিং। তাইওয়ানকে কোনো এক সময় একীভূত করারও অঙ্গীকার করেছে চীন। বেইজিং এ জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে।

দ্বীপটিকে ঘিরে চীন উত্তেজনা বাড়াচ্ছে বলে গত সপ্তাহে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে যুদ্ধবিমানের অনুপ্রবেশের ঘটনাকে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এটাকে ‘ক্রমবর্ধমান উসকানিমূলক ভাষা ও কর্মকাণ্ডের’ উদাহরণ বলে মন্তব্য করেন।

এর আগে জাপান সফরে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে তাইওয়ানকে রক্ষা করবে। তাঁর এই ঘোষণা তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি থেকে সরে আসার ইঙ্গিত। অবশ্য হস্তক্ষেপ করবে নাকি করবে না, সেই ‘কৌশলগত অস্পষ্টতার’ নীতি পরিবর্তন হয়নি বলে এর পর থেকে জোর দিয়ে আসছে হোয়াইট হাউস।

সোমবার তাইওয়ানের আকাশসীমায় চীনের যুদ্ধবিমানের অনুপ্রবেশ ছিল গত ২৩ জানুয়ারির পর সবচেয়ে বড়। ওই দিন ৩৯টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্ত অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

১

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

২

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৩

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৪

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৫

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৬

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৭

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৮

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৯

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১০

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১১

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১২

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৩

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৫

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৬

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৮

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৯

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

২০