২৭ নভেম্বর ২০২২, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেট্রয়েটে গোলাগুলির পরে সন্দেহভাজন হামলাকারী নিহত: পুলিশ

ডেট্রয়েটে গোলাগুলি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট পুলিশ ডিপার্টমেন্টের (ডিপিডি) টাস্ক ফোর্স এবং মিশিগান স্টেট পুলিশ (এমএসপি) জানিয়েছে ডেট্রয়েটে গোলাগুলির পরে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে এবং সন্দেহভাজন ঐ ব্যক্তির গাড়ির ট্রাঙ্কে একজনের দেহাবশেষ পাওয়া গেছে।

এমএসপি সেকেন্ড ডিস্ট্রিক্ট তাদের টুইটার অ্যাকাউন্টে প্রাথমিক তথ্য প্রকাশ করে বলেছে যে ঘটনাটি ডেট্রয়েটের নরমাইল স্ট্রিট এবং ডিয়ারবর্নের টায়ারম্যান অ্যাভিনিউ এর কাছে ঘটেছে।

ডিয়ারবর্ন পুলিশ ডিপার্টমেন্ট সন্দেহজনক একটি গাড়ি থামানোর চেষ্টা করার সময় এই ঘটনার সূত্রপাত হয়।

এমএসপি জানায়, পুলিশ সন্দেহভাজন ব্যক্তির গাড়ি ধাওয়া করার পরে নর্মিল স্ট্রিটের একটি বাড়ির নিকট দুর্ঘটনার দৃশ্য দেখতে পান। যে ঘটনার সাথে ওই ব্যক্তির গাড়িটি জড়িত।

ডিয়ারবর্ন পুলিশের সদস্যরা গাড়ির কাছে যাওয়ার সাথে সাথে সন্দেহভাজন ঐ ব্যক্তি এবং পুলিশের মধ্যে গোলাগুলি হয় এবং সে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ ঘটনাস্থলের গাড়ির চালকের আসনে সন্দেহভাজন ব্যক্তিকে মৃত এবং গাড়ির ট্রাঙ্কে একজনের দেহাবশেষ দেখতে পান। সেই দেহাবশেষের পরিচয় পাওয়া যায়নি।

সন্দেহভাজন গাড়িতে থাকা দুর্ঘটনা থেকে আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, ডেট্রয়েটের হোমিসাইড টাস্ক ফোর্স ঘটনার তদন্ত পরিচালনা করবে এবং এই ঘটনার সাথে অন্য রাজ্যে ঘটে যাওয়া ঘটনার মিল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ডেট্রয়েটে থ্যাঙ্কসগিভিং প্যারেড অনুষ্ঠিত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০