বাংলা সংবাদ ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে যাচ্ছেন

ভয়েস অব আমেরিকার ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে গতকাল শনিবার থেকে ছুটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আরও দুটি সংবাদমাধ্যমের তহবিল বাতিল করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি তহবিলে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মাতৃপ্রতিষ্ঠান এবং আরও ছয়টি ফেডারেল সংস্থাকে ছিঁড়েখুঁড়ে ফেলার নির্দেশনা দেওয়ার একদিন পর এমন সিদ্ধান্ত হলো।ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচস বলেন, তাঁর প্রতিষ্ঠানের মোট কর্মীর প্রায় সবাইকে ১ হাজার ৩০০ জনের মতো সাংবাদিক, প্রযোজক ও সহযোগীদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। এর মাধ্যমে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত এই সম্প্রচার মাধ্যমকে প্রায় পঙ্গু করে দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে আব্রামোভিচ লেখেন, ‘৮৩ বছরের মধ্যে প্রথমবার বর্ণাঢ্য ঐতিহ্যমণ্ডিত ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, এ জন্য আমি গভীরভাবে ব্যথিত। বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে ভয়ের অব আমেরিকার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’

 

ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান দ্য ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) তাদের আরও দুই সংবাদমাধ্যম রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও রেডিও ফ্রি এশিয়ার বরাদ্দও বাতিল করা হয়েছে। পূর্ব ইউরোপের দেশগুলোতে রেডিও ফ্রি ইউরোপ সম্প্রচারিত হয়। রেডিও ফ্রি এশিয়া যেসব দেশে শোনা যায় তার মধ্যে ইউক্রেন, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া রয়েছে। ট্রাম্পের এই নির্দেশে জনপ্রিয় একটি সংবাদমাধ্যম ধ্বংস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কর্তৃত্ববাদী দেশগুলোতেও ভয়েস অব আমেরিকা নির্ভরযোগ্য সংবাদের মাধ্যম হিসেবে জনপ্রিয়। গত শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন। ওই আদেশে ইউএসএজিএম এবং আরও ছয়টি স্বল্প পরিচিত সংস্থাকে তাদের কার্যক্রমের পরিধি আইন অনুযায়ী সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। বলা হয়, আমলাতন্ত্রকে সংকুচিত করতে এটা করা জরুরি।

 

নাৎসি প্রচারণার প্রচার চালাতে ১৯৪২ সালে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠা করা হয়। এখনো এক সপ্তাহে ভয়েস অব আমেরিকার শ্রোতা–দর্শক বিশ্বের ৩৬ কোটি মানুষ। সার্বিকভাবে ইউএসএজিএমের কর্মীর সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে তাদের বাজেট বরাদ্দ ছিল ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। ভয়েস অব আমেরিকার সাবেক উপস্থাপক ক্যারি লেককে প্রতিষ্ঠানটির নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। একটি বিবৃতিতে লেক ইউএসএজিএমকে ‘দৈত্যকার একটি পচে যাওয়া প্রতিষ্ঠান এবং আমেরিকার করদাতাদের ওপর বোঝা’ বলে বর্ণনা করেছেন এবং বলেন, এটিকে আর কার্যকর করা সম্ভব নয়। বিবৃতিতে লেক নিজেকে ইউএসএজিএমের জ্যেষ্ঠ উপদেষ্টা বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, তিনি আইনের অধীন প্রতিষ্ঠানটির আকার যতটা সম্ভব কমিয়ে আনবেন।

 

রেডিও ফ্রি ইউরোপ তাদের ওয়েব সাইটে বলেছে, রাশিয়ার সরকার তাদের অবাঞ্ছিত প্রতিষ্ঠান বলে ঘোষণা করেছে এবং রাশিয়া ও রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলোতে দর্শকশ্রোতাদের সতর্ক করে দিয়ে বলেছে, যদি রেডিও ফ্রি ইউরোপের সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকে অথবা তারা এর কোনো বিষয়বস্তু শেয়ার করে, তবে তাদের জরিমানার মুখোমুখি বা কারাদণ্ড ভোগ করতে হতে পারে। চেক পররাষ্ট্রমন্ত্রী ইয়ান লিপাভস্কি বলেন, রেডিও ফ্রি ইউরোপ কর্তৃত্ববাদী শাসনে থাকা জনগোষ্ঠীর জন্য একটি ‘বাতিঘর’ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিপাভস্কি লেখেন, ‘ বেলারুশ থেকে ইরান, রাশিয়া থেকে আফগানিস্তানের স্বাধীনতাবঞ্চিত মানুষের জন্য আরএফই এবং ভয়েস অব আমেরিকা খবর পাওয়ার অল্প কয়েকটি স্বাধীন উৎস।

 

সুত্রঃরয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০