বাংলা সংবাদ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পবিরোধী প্রতিবাদে উত্তাল আমেরিকা, ৪০০’র বেশি বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও রাজপথে নামছেন দেশটির বাসিন্দারা। স্থানীয় সময় আজ শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৪০০টির বেশি বিক্ষোভ–সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই বিক্ষোভের আয়োজন করেছে ‘৫০৫০১’ নামের একটি গোষ্ঠী।

 

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ট্রাম্প। এর পর থেকে এ নিয়ে তাঁর বিরুদ্ধে দেশব্যাপী চতুর্থবারের মতো বিক্ষোভ হতে যাচ্ছে। এর মধ্যে ১৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্টস ডে’–তে অনুষ্ঠিত বিক্ষোভে বহু মানুষের জমায়েত হয়েছিল। আজকের বিক্ষোভে ১ কোটি ১০ লাখ মানুষ যোগ দেবেন বলে আশা করছে আয়োজকেরা, যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার সাড়ে ৩ শতাংশ।

 

আজকের বিক্ষোভে যদি এই পরিমাণ মানুষ অংশ নেন, তাহলে তা ৫ এপ্রিল অনুষ্ঠিত ট্রাম্পবিরোধী ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভকে ছাড়িয়ে যাবে। সেদিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ১ হাজার ২০০ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। ওই বিক্ষোভে ট্রাম্পের পাশাপাশি তাঁর উপদেষ্টা ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন মার্কিনরা।

 

আজকের বিক্ষোভের আয়োজক গোষ্ঠী ৫০৫০১–এর মুখপাত্র হেথার ডান বলেছেন, শনিবারের বিক্ষোভের লক্ষ্য হলো ট্রাম্প প্রশাসনের অধীনে যে কর্তৃত্ববাদের উত্থান হচ্ছে, তা থেকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করা। ৫০৫০১–কে একটি ‘গণতন্ত্রপন্থী’, ‘সংবিধানপন্থী’ এবং ‘অহিংস আন্দোলনকারী’ গোষ্ঠী হিসেবে উল্লেখ করেছেন তিনি। হেথার ডান বলেন, আজকের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ডেমোক্র্যাট, রিপাবলিকান এবং কোনো দলীয় রাজনীতি করেন না—এমন ভোটাররা নিবন্ধন করেছেন। সবাই আজ মিছিলে অংশ নেবেন। কারণ, তাঁরা আমেরিকায় বিশ্বাস করেন।

 

সূত্র : দ্য গার্ডিয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০