বাংলা সংবাদ ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে এবার যা বললেন হিলারি

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন।

 

ক্লিনটন লিখেছেন, ট্রাম্প প্রশাসনের প্রায় প্রতিটি সিদ্ধান্ত ছিল ‘বোকামি’ এবং বিপজ্জনক। তিনি বিশেষভাবে সমালোচনা করেন একটি ঘটনার, যেখানে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথসহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা একটি সাধারণ মেসেজিং অ্যাপে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন, যেখানে ভুলবশত একজন সাংবাদিক যুক্ত হয়ে পড়েন। হিলারি লিখেছেন, ‘আমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি বিরক্ত করে তা ভণ্ডামি নয়, বরং বোকামি’।

 

তিনি যোগ করেন, আমরা সবাই বিস্মিত– ‍সত্যিই বিস্মিত! যে, ট্রাম্প ও তার দল জাতীয় নিরাপত্তার গোপনীয়তা বা ফেডারেল রেকর্ড সংরক্ষণের আইন নিয়ে আদৌ কোনো চিন্তা করে না। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ট্রাম্প প্রশাসন একের পর এক নির্বাহী আদেশ ও সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোর জন্য ক্ষতিকর। হিলারি তার প্রতিটি সিদ্ধান্তকে ‘বোকামি’ এবং ‘চালাকির অভাব’ বলে উল্লেখ করেন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ক্লিনটন পরিবারকে রাজনৈতিকভাবে আক্রমণ করে এসেছেন। বিশেষ করে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বারবার হিলারির ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহারের বিষয়টি তুলে ধরেছিলেন।

 

হিলারি তার নিবন্ধে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থানের ওপরও আলোকপাত করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে চীন ও রাশিয়ার সঙ্গে শাসনব্যবস্থার প্রতিযোগিতামূলক লড়াইয়ে রয়েছে। যদি আমেরিকা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের মতো পরিচালিত হয়, যেখানে নেতা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন, তাহলে আমরা এই প্রতিযোগিতায় হেরে যাব। পাশাপাশি, আমেরিকার যে বিশেষত্ব এবং বিশ্বে তার অপরিহার্যতা ছিল, তাও হারিয়ে যাবে’।

 

নিবন্ধের শেষাংশে হিলারি ট্রাম্পের বিরুদ্ধে আরও কঠোর ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘একজন ব্যবসায়ী হিসেবে তিনি (ট্রাম্প) আটলান্টিক সিটির ক্যাসিনোগুলো দেউলিয়া করেছেন। এখন তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে জুয়া খেলছেন। যদি এটি চলতে থাকে, তাহলে ভুল গ্রুপ চ্যাটে যুদ্ধ পরিকল্পনা ফাঁস হওয়া আমাদের সবচেয়ে ছোট দুশ্চিন্তা হবে এবং যতোই ‘মুষ্টি’ কিংবা ‘জাতীয় পতাকা’ ইমোজি ব্যবহার করা হোক না কেন, তা আমাদের বাঁচাতে পারবে না।

 

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০