নিজস্ব প্রতিবেদক, ডেট্রয়েট, মিশিগান
২১ জুন ২০২৪, ৪:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টর্নেডোতে ক্ষতিগ্রস্ত গাছের জন্য করনীয় 

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে টর্নেডো মৌসুমের মধ্যবর্তী সময় চলছে। ফলে এই সময়ে দক্ষিণ-পূর্ব মিশিগানে নিয়মিত শক্তিশালী টর্নেডোর আঘাত হানছে।

টর্নেডোতে এসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট সহ অনেক সখের গাছ উপড়ে যায়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এসব এলাকায় ঘন্টায় ১৩ মাইল বা তার বেশি বেগে টর্নেডো আঘাত হানে।

এখন প্রশ্ন হচ্ছে কীভাবে এই ক্ষতিগ্রস্ত গাছগুলিকে দ্রুত সরিয়ে ফেলা যায় এবং অন্যান্য গাছের ক্ষতি মোকাবেলা করা যায়।

ইউটিলিটি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের কর্মিরা বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করার জন্য শুধুমাত্র বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসা গাছের ধ্বংসাবশেষ অপসারণ করে থাকে। তবে  ক্ষতিগ্রস্ত গাছের নিষ্পত্তি বাড়ির মালিককে করতে হয়।

এক্ষেত্রে টর্নেডোর সময় যদি  গাছ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অন্তত ২৫ ফুট দূরে কোনো বিদ্যুতের লাইন আছে কিনা সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব  পেশাদার গাছ অপসারণ সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করতে হবে। তারপরে সম্ভাব্য ক্ষতির বিষয়ে  বীমা কোম্পানিকে অবহিত করতে হবে।

টর্নেডোর পরে যে সব ক্ষতিগ্রস্থ গাছ এখনও দাঁড়িয়ে আছে সেগুলির প্রতি লক্ষ্য রাখা দরকার। কারন এসব গাছ বৈদ্যুতিক তার বা অন্যান্য গাছের সাথে হেলে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।

যদি এসব গাছ  কোন বিপত্তির কারণ না হয়, তাহলে অপসারণের জন্য সমাধান খুঁজে পেতে কয়েক দিন বা এমনকি সপ্তাহ অপেক্ষা করতে পারেন।

যাইহোক, আপনার গাছের যত্ন নেওয়ার জন্য একজন পেশাদার ‘বৃক্ষ বিশেষজ্ঞ’ হিসাবে কাজ করে এমন সংস্থার সন্ধান করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০