৬ অগাস্ট ২০২৩, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেদ্দা আলোচনার মাধ্যমে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ সৌদি আরবের

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে একটি আলোচনার আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। আর, এর মধ্য দিয়ে দেশটি তাদের সর্বসাম্প্রতিক কূটনৈতিক শক্তি প্রদর্শন করতে যাচ্ছে। তবে, এই সম্মেলন থেকে কোনো কিছু অর্জনের প্রত্যাশা খুব কম।

সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজন্সি (এসপিএ) জানিয়েছে, লোহিত সাগরের উপকূলীয় নগর জেদ্দায় অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্য কর্মকর্তাদের বৈঠকে “স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সমাধানে পৌঁছানোর লক্ষ্যে, রিয়াদ-এর প্রভাব ব্যবহারের দৃঢ ইচ্ছার ওপর গুরুত্ব আরোপ করা হয়।”

এই সম্মেলনের প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট কূটনীতিকরা জানান, প্রায় ৩০টির মতো দেশকে এই আলোচনায় অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।

এসপিএ’র প্রতিবেদনে বলা হয়, “শুধু ঐ সুনির্দিষ্ট দেশগুলো” আলোচনায় অংশ নেবে।

এই বৈঠকের আগে জুনে ইউক্রেনের আয়োজনে কোপেনহেগেনে অনুষ্ঠিত আলোচনার পর সৌদি আরবে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। কোপেনহেগেন-এর আলোচনাটি ছিলো মূলত অনানুষ্ঠানিক উদ্যোগ। আর ঐ আলোচনার পর কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি

শুক্রবারের বক্তৃতায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জেদ্দা আলোচনায় যোগ দেয়ার বিষয়ে বিভিন্ন অঞ্চলের দেশগুলো সাড়া দেয়ায় একে স্বাগত জানান। এই আলোচনায় যোগ দিতে সাড়া দিয়েছে অনেক উন্নয়নশীল দেশ, যারা যুদ্ধের কারণে খাবারের দাম বেড়ে যাওয়ায়, চরম দুর্দশায় পড়েছে।

তিনি বলেন, “ এ ধরনের আলোচনা খুবই জরুরি; কারণ, আফ্রিকা, এশিয়া ও বিশ্বের অন্যান্য অংশের লাখ লাখ মানুষের নিয়তি যে বিষয়টির ওপর নির্ভর করছে, তা হলো, বর্তমান বিশ্ব কত দ্রুত শান্তির উপায় বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারবে। আর, খাদ্য নিরাপত্তা হলো অন্যতম জরুরি বিষয়।”

বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব, রাশিয়ার সঙ্গে তেল নীতিমালা নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে। দেশটি যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে তাদের সম্পর্ক বজায় রাখার মাধ্যমে, প্রায় দেড় বছর ধরে চলমান এই যুদ্ধ অবসানে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০