২ অগাস্ট ২০২৩, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জালালাবাদ সোসাইটি অব মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে জালালাবাদ সোসাইটি অব মিশিগানের উদ্যোগে বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মিশিগানের ওয়ারেন সিটির হলমিছ পার্কে আয়োজিত এই বনভোজনটি শত শত মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

জালালাবাদ সোসাইটির সভাপতি মোহাম্মদ হোসেন সুলেমান ও সাধারণ সম্পাদক হাবিব রহমান অতিথিবৃন্দকে সাথে নিয়ে রবিবার (৩০ জুলাই) দুপুরে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন । বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সংগঠনের সদস্যদের পরিবারবর্গ ছাড়াও বনভোজনে উপস্থিত ছিলেন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ যুক্তরাষ্ট্র এবং মিশিগানে বসবাসরত বাংলাদেশি, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বনভোজনে বয়স ভিত্তিক নানারকম খেলাধুলার আয়োজন ছিলো চোখে পড়ার মতো। অতিথিদের অনেকেই একে অন্যের সাথে আড্ডা আর খোশগল্পে মেতেছিলেন পুরোটা সময়।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ছহুল আহমেদ, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সদস্য জিল্লুর রহমান, আলী আহমদ ফারিস ও মুহিবুর রহমানসহ সংগঠনের সকল সদস্যের সার্বিক সহযোগিতায় মধ্যাহ্ন ভোজনের পর অনুষ্ঠিত হয় বনভোজনের সবচাইতে আকর্ষণীয় পর্ব র‍্যাফেল ড্র। যেখানে ১ম পুরস্কার ছিলো একটি গাড়ি।

প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করার প্রত্যেয়ে এমন আয়োজন করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

১০

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

১১

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

১৩

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১৪

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১৫

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১৬

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৭

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৮

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৯

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

২০