বাংলা সংবাদ ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

নাসার আর্টেমিস-অভিযানের জন্য নির্বাচিত চারজন নভোচারী গতকাল শুক্রবার ফ্লোরিডায় পৌঁছেছেন। পাঁচ দশকের বেশি সময় পর চাঁদে আবার মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা—নাসা। নাসার চন্দ্র অভিযানের জন্য নির্বাচিত চার নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ক্রিস্টিনা কচ। অন্যজন কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন।

 

 

এই চার নভোচারী টেক্সাসের হিউস্টন থেকে উড়ে এসে শুক্রবার নাসার কেনেডি স্পেস সেন্টারে পৌঁছেছেন। সেখান থেকে আগামী ১ এপ্রিলের মধ্যে নাসার বিশাল আকারের স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটে করে তাঁরা মহাকাশে যাত্রা করতে পারেন। নভোচারীরা মহাকাশের গভীরে মানুষ বহনের জন্য নির্মিত ওরিয়ন ক্রু ক্যাপসুলে ভ্রমণ করবেন। প্রায় ১০ দিনের এই মিশনে নভোচারীরা উচ্চগতিতে চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন।

 

 

এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রিড ওয়াইজম্যান। কেনেডি স্পেস সেন্টারে অবতরণের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘এই দেশ এবং বিশ্ব অনেক দিন ধরে এটা আবারও করার জন্য অপেক্ষা করে আছে।’ রিড এবং তাঁর দলের সদস্যরাও মহাকাশে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান তিনি।

 

 

নাসার কোটি কোটি ডলারের আর্টেমিস কর্মসূচির প্রথম মানববাহী মিশন হবে আর্টেমিস-২। এবারের মিশন চাঁদে অবতরণ করার চেষ্টা করবে না। তবে এটি পৃথিবী থেকে মহাকাশের এত দূরে মানুষ পাঠাবে, যা আগে কখনো হয়নি। এবারের অভিযানে ওরিয়ন মহাকাশযানটির জীবনরক্ষাব্যবস্থা, নেভিগেশন, যোগাযোগব্যবস্থা এবং হিট শিল্ডের কার্যকারিতা পরীক্ষা করা হবে।

 

 

এ অভিযানের জন্য ২০২৩ সালে ক্রুদের নির্বাচন করা হয়। তার পর থেকে দুই বছরের বেশি সময় ধরে তাঁরা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন এবং নানা প্রশিক্ষণ গ্রহণ করছেন। ১৮ মার্চ থেকে চার নভোচারী টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে উড্ডয়ন–পূর্ব কোয়ারেন্টিনে ছিলেন। মহাকাশে যাত্রা শুরুর আগে তাঁদের ফ্লোরিডার নাসা অ্যাস্ট্রোনট ক্রু কোয়ার্টারসে রাখার পরিকল্পনা রয়েছে।

 

 

এ অভিযানের পাইলট ভিক্টর গ্লোভার চাঁদের নিকটবর্তী অঞ্চলে ভ্রমণ করা প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হতে চলেছেন। কচ এই অভিযানে অংশ নেওয়া প্রথম নারী নভোচারী হবেন, আর হ্যানসেন প্রথম অ–মার্কিন নভোচারী হবেন। হ্যানসেন বাদে বাকি সবার মহাকাশ ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা আছে। গত বছরের অভিযানের কমান্ডার ওয়াইজম্যান সাংবাদিকদের বলেছিলেন, তাঁর দল সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত।

 

 

সূত্র: রয়টার্স

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১০

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১১

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১২

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

১৩

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

১৪

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

১৫

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

১৬

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

১৭

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

১৮

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

১৯

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

২০