৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র উৎসবে প্রিয় নায়কের সঙ্গে দেখা কৌশানীর

স্কুলে পড়ার দিন থেকে অপেক্ষা ছিল এই মুহূর্তের। বন্ধুদের সবাই ছিল শাহরুখ খান ভক্ত। কিন্তু অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের ভালবাসা শুধুমাত্র সলমন খান।

বলিউডের ভাইয়ের সঙ্গে দেখা করার স্বপ্ন ছিল। ৫ ডিসেম্বর ছোটবেলার সেই স্বপ্নই পূরণ হল নায়িকার। মঙ্গলবার শহরে হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।

এ দিন বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত হয়েছিলেন সলমন। আর থালি গার্ল ছিলেন কৌশানী। পছন্দের তারকাকে প্রথম বার দেখার উত্তেজনাই আলাদা। ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও সলমনের স্বপ্নে বিভোর নায়িকা।

মন থেকে কিছু চাইলে যে তা সত্যি হয়, এ কথা মনেপ্রাণে বিশ্বাস করতেন নায়িকা। সেই বিশ্বাস আরও জোরালো হল সলমনের দেখা পেয়ে। প্রিয় নায়ককে সামনে থেকে দেখা, কথা বলার অভিজ্ঞতা কেমন হল? আনন্দবাজার অনলাইনের সঙ্গে ভাগ করে নিলেন কৌশানী।

আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, “আমি তো এখনও গত কালের মুহূর্তের কথাই ভাবছি বসে বসে। ছোট থেকেই আমি সলমন ভক্ত। আমার বন্ধুরা তখন অনেকেই শাহরুখ ভক্ত ছিল। কিন্তু আমি বরাবর ভাইয়ের লয়্যাল ভক্ত। গত কাল বেশ কিছু কথাও হয়েছে। আমি তো বললাম আপনি সত্যিই টাইগার। সলমন আমার নাম জানতে চেয়েছিলেন। ছোট থেকে এই স্বপ্নটা দেখেছিলাম। এ ভাবে যে পূরণ হয়ে যাবে ভাবতে পারিনি।”

মত্ত অবস্থায় মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সানি দেওল! তাঁকে ঘিরে কি ষড়যন্ত্র চলছে?

১২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী উৎসবে যে নায়িকাকে এমন দায়িত্ব দেওয়া হবে সেটা আশা করেননি কৌশানী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

এই মুহূর্তে বেশ কিছু ছবির কথাবার্তা চলছে নায়িকার। ডিসেম্বরের শেষে নতুন কাজ নিয়ে কথা বলতে পারবেন নায়িকা। আপাতত বেশ কিছু চিত্রনাট্য শুনছেন। আনন্দবাজার

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০