৮ অগাস্ট ২০২৩, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পানিবন্দি মানুষ : জানমাল রক্ষায় সেনা ও নৌবাহিনী মোতায়ন

টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি সব উপজেলায় বন্যা দেখা দিয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার এবং চট্টগ্রাম-বান্দরবান সড়কের বেশ কিছু জায়গা পানির নিচে তলিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে এই দুই জেলার সড়ক যোগাযোগ । পানিবন্দি মানুষদের রক্ষায় সেনা ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় টানা বৃষ্টিপাত চলছে যা মাঝে মাঝে ভারি বর্ষণে রূপ নেয়। সোমবার সন্ধ্যার পর বৃষ্টি বন্ধ হলেও মঙ্গলবার সকাল থেকে আবারও থেমে থেমে চলছে। স্থানীয় ছোট-বড় কিছু যান ঝুঁকি নিয়ে চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে স্টেশনের বাস কাউন্টারগুলোতে শত শত যাত্রীদের ভিড় বাড়ছে।

ছবি : সংগৃহীত

এদিকে কর্ণফুলী, শঙ্খ ও ডলু নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী অনেক ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হওয়ার পথে। বন্যার পানি ঘণ্টায় ঘণ্টায় বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ চট্টগ্রামে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে তীব্র দুর্ভোগে পড়েছেন। পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল ও খাবার বিতরণ করছে স্থানীয় প্রশাসন।

ছবি : সংগৃহীত

জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান গণমাধ্যমকে জানান, টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি সব উপজেলায় বন্যা দেখা দিয়েছে। ফটিকছড়ি ছাড়া কম-বেশি সব উপজেলাই প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা। সাতকানিয়ার সব ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় পানিবন্দি মানুষদের রক্ষায় সেনা ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের সহায়তার জন্য ৪০০ টন চাল, শুকনো খাবার বরাদ্দ রাখা হয়েছে বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক ফখরুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১০

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১১

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১৩

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১৪

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১৫

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৬

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৭

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৮

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৯

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

২০