
ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়ায় মুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছ।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়ে মুখ বন্ধ করার মামলায় গ্রেফতার করা হয় ট্রাম্পকে। গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পর মুক্ত হয়ে নিউইয়র্কের ম্যানহাটান আদালত চত্বর ছেড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আদালত চত্বর ছাড়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি সাবেক প্রেসিডেন্ট। তবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি টড ব্লাঞ্চ জানিয়েছেন পুরো বিষয় নিয়ে তার মক্কেল হতাশ এবং বিচলিত। তিনি বলেন, ‘এটা ভালো দিন নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে এ দেশে এমনটি ঘটবে বলে আশা করি না। আপনিও আশা করেন না। আমরা এর বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, কঠোরভাবে লড়াই করব।
পর্ন তারকা স্টর্মিকে ঘুষ দেয়ার মামলায় গত বৃহস্পতিবার ট্রাম্প ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন। তবে শুরু থেকেই এ অভিযোগ নাকচ করে আসছেন ট্রাম্প।
মন্তব্য করুন