১৯ অক্টোবর ২০২৩, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এ ‘পিপার অ্যাক্স’

ঝালে সব মরিচকে টেক্কা দিল নতুন উদ্ভাবিত ‘পিপার অ্যাক্স’ নামের ছোট্ট একটি মরিচ। মঙ্গলবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ঘোষণা করেছে, পূর্বের ক্যারোলাইনা রিপার নামের মরিচকে টপকে এক নম্বর স্থান দখল করেছে পিপার অ্যাক্স।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় পাকারবাট মরিচ কোম্পানির প্রতিষ্ঠাতা অ্যাড কুরি নতুন এই মরিচ আবিষ্কার করেছেন। এর আগের সবচেয়ে ঝাল ক্যারোলাইনা রিপার মরিচটিও তিনিই চাষ করেছিলেন। কুরি জানিয়েছেন, পিপার এক্স ক্যারোলাইনা রিপারের একটি ক্রস ব্রিড। দাবি করেছেন, তাঁর এক বন্ধু এটি মিশিগান থেকে পাঠিয়েছিলেন। এই মরিচকে ‘নিষ্ঠুরভাবে ঝাল’ হিসেবে মন্তব্য করেন কুরি।
মরিচটি পরখ করে দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে কুরি বলেন, ‘আমি সাড়ে তিন ঘণ্টা ধরে ঝাল অনুভব করছিলাম। বৃষ্টিতে প্রায় এক ঘণ্টার জন্য আমাকে একটি মার্বেল মেঝেতে শুইয়ে রাখা হয়েছিল। ব্যথায় কাতরাচ্ছিলাম।’

স্কাই নিউজের এক প্রতিবেদনে এই মরিচ সম্পর্কে বলা হয়েছে, এটি এতই ঝাল যে আজ পর্যন্ত মাত্র পাঁচজন মানুষ একটি আস্ত পিপার অ্যাক্স খেতে পেরেছেন। দক্ষিণ ক্যারোলাইনার উইনথ্রপ ইউনিভার্সিটির পরীক্ষায় দেখা গেছে, নতুন এই মরিচের স্কোভিল হিট ইউনিটের হার গড়ে ২ দশমিক ৬৯ মিলিয়ন। এর আগে শীর্ষ স্থানে থাকা ক্যারোলাইনা রিপার মরিচটির স্কোভিল হিট ইউনিটের হার ছিল গড়ে ১.৬৪ মিলিয়ন। স্কোভিল হিট ইউনিট দিয়ে মূলত ঝালের মাত্রা নির্দেশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৫

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৭

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৮

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৯

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

২০