২২ জুন ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় গোলায় ২২ জন নিহত

ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস বা আইসিআরসি বলেছে, গোলার আঘাতে গাজায় তাদের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আশ্রয়প্রার্থী অন্তত ২২ জন নিহত হয়েছে।

 

“শুক্রবার দুপুরে উচ্চক্ষমতা সম্পন্ন ভারী গোলা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রস অফিস ও আবাসিক ভবনের কয়েক মিটারের মধ্যে এসে পড়েছে,” আইসিআরসি’র এক বিবৃতিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয় যে সব পক্ষেরই বেসামরিক নাগরিক এবং মানবিক সহায়তা কার্যক্রমের ক্ষতি এড়াতে পূর্বপদক্ষেপ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

 

ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর একজন মুখপাত্র বলেছেন ওই এলাকায় আইডিএফ হামলা করেছে প্রাথমিক তদন্তে এমন কিছু তারা পায়নি। যদিও তারা বলেছে যে ঘটনাটি তারা পর্যালোচনা করে দেখছে।

এ ঘটনার পর নিকটবর্তী রেড ক্রস ফিল্ড হাসপাতালে হতাহতের ভিড় তৈরি হয়েছে। হাসপাতালটি ২২ জনের মৃতদেহ পেয়েছে এবং ৪৫ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে।  তবে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছে এতে ২৫ জন নিহত ও আরও ৫০ জন আহত হয়েছে।

 

গত বছর সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলায় ১২শ মানুষ নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। জবাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ধ্বংস করতে অভিযান শুরু করে ইসরায়েল।

এর পর ৩৭ হাজার ৩৯০ জনেরও বেশি মানুষ গাজায় নিহত হয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে তারা বেসামরিক নাগরিক ও তাদের যোদ্ধাদের আলাদা হিসেব দেয়নি।

তবে এপ্রিলের শেষ পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের মধ্যে ১৪ হাজার ৬৮০ জনই শিশু, নারী ও বয়স্ক মানুষ।

 

 

ওদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েল ও লেবাননের ইসলামপন্থী আন্দোলন হেজবুল্লাহর মধ্যকার লড়াই পুরো অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয় তৈরি করতে পারে।

তিনি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরির জন্য উভয় পক্ষকে দায়ী করেছেন এবং উত্তেজনা কমিয়ে আনার জন্য আহবান জানিয়ে বলেছেন ‘বিশ্ব লেবাননকে আরেকটি গাজায় পরিণত হওয়ার ভার বহন করতে পারে না’।

গত কয়েক মাস ধরে হেজবুল্লাহ ও ইসরায়েলের পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে তারা গাজায় হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০