৫ নভেম্বর ২০২৩, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজা উপত্যকায় ইসরায়েলি ৩২ সৈন্য নিহত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের অন্তত ৩২ সৈন্য নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বেড়ে ৩৪৬ জনে দাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (৫ নভেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনীর প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, শনিবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের সাথে লড়াইয়ের সময় ইহোনাতান মাইমন (২০) নামের এক সৈন্য মারা গেছেন।

গত ৭ অক্টোবর থেকে হামাসের সাথে চলমান যুদ্ধে নিহত ৩৪৬ জন সৈন্য, কর্মকর্তা ও রিজার্ভ সেনা সদস্যের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে। সেখানে আরো বলা হয়েছে, হামাস-নিয়ন্ত্রিত গাজায় স্থল হামলার সময় ৩২ জন নিহত সৈন্যও রয়েছেন। এ ছাড়া হামাসের সাথে লড়াইয়ে পুলিশের কমপক্ষে ৫৮ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

এদিকে, রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ হাজার ৭৭০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৪ হাজার ৮০০ জনই শিশু। এই উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ১৫২ ফিলিস্তিনি নিহত ও আরও ২ হাজার ১শ জন আহত হয়েছেন। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১৪০৫ জন। আহত হয়েছেন ৫ হাজার ৬০০ জনের বেশি ইসরায়েলি।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০