১০ জুলাই ২০২৫, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গরুতে ভয়ানক সংক্রমণ, আমদানি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

গরুতে আবার ভয়ানক সংক্রমণ দেখা দিয়েছে। এ ঘটনায় মেক্সিকো থেকে গরু আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কৃষি বিভাগ (ইউএসডিএ) এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর ভারাক্রুজে স্ক্রুওয়ার্ম পোকা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র গরু আমদানি নিষিদ্ধ করেছে। এরিজোনার একটি প্রবেশপথে আমদানি পুনরায় শুরুর মাত্র কয়েকদিন পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ক্রুওয়ার্ম একটি মাংসখেকো পরজীবী মাছি। এর মাদার মাছি উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা ফোটার পর শত শত লার্ভা জীবন্ত মাংসে গর্ত করে খেতে থাকে। এ ধরনের সংক্রমণে চিকিৎসা না করা হলে প্রাণীর মৃত্যু ঘটাতে পারে। মঙ্গলবার মেক্সিকোর ভারাক্রুজ অঙ্গরাজ্যের ইক্সহুয়াতলান ডে মাদেরো এলাকায় স্ক্রুওয়ার্মের উপস্থিতি পাওয়া যায়। এটি মার্কিন সীমান্ত থেকে মাত্র ৩৭০ মাইল দক্ষিণে অবস্থিত। ইউএসডিএ এক বিবৃতিতে জানিয়েছে, এ পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলীয় প্রবেশপথগুলো দিয়ে গবাদিপশু আমদানি তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে।

 

 

যুক্তরাষ্ট্রের গবাদি পশু উৎপাদকদের সংগঠন আর-ক্যালফ ইউএসএ-এর প্রধান নির্বাহী বিল বুলার্ড বলেন, সীমান্ত বন্ধ করা শুধু ন্যায়সঙ্গত নয়, এটি অপরিহার্য। যুক্তরাষ্ট্রে গরুর সরবরাহ ইতোমধ্যেই কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। নতুন করে স্ক্রুওয়ার্ম সংক্রমণ ঘটলে তা কেবল গবাদিপশু নয়, পোষা প্রাণীর জন্যও ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে। এর আগে মে মাসে মেক্সিকোর ওয়াহাকা এবং ভারাক্রুজ অঞ্চলে স্ক্রুওয়ার্ম শনাক্ত হলে ইউএসডিএ গরু আমদানি স্থগিত করেছিল। তবে গত সপ্তাহে প্রতিষ্ঠানটি জানায়, স্ক্রুওয়ার্ম উত্তরদিকে না ছড়ানোয় সীমিতভাবে আরিজোনার ডগলাস বন্দরে গবাদিপশু আমদানি ফের চালু করা হবে। কিন্তু নতুন সংক্রমণের কারণে সেই পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।

 

 

কৃষিমন্ত্রী ব্রুক রলিনস বলেন, আমরা আবার সীমান্ত খুলতে চাই, তবে তার আগে ভারাক্রুজসহ আশপাশের অঞ্চলে স্ক্রুওয়ার্ম দমনে আরও অগ্রগতি দেখতে চাই। ন্যাশনাল ক্যাটলম্যান’স বিফ অ্যাসোসিয়েশনের সিইও কলিন উডল বলেন, নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মের উত্তরের দিকে অগ্রসর হওয়া আমেরিকার কৃষি নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা আর দেরি করতে পারি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০