৫ জুলাই ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোন পথে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেছেন, পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবেন বলে মনে হয় না তার। এমন পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা সঠিক পথে নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এ লক্ষ্যে পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

 

 

শুক্রবার এই দুই নেতার মধ্যে ফোনালাপ হওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, বৃহস্পতিবার ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। তবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এ সময় রাশিয়ার আক্রমণ বন্ধের জন্য কোনো চুক্তি হয়েছে কিনা এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোনো অগ্রগতি হয়নি। তিনি আরও বলেছেন, চলমান যুদ্ধ নিয়ে তিনি খুশি নন। যুদ্ধ বন্ধে মার্কিন প্রচেষ্টায় কোনো অগ্রগতি না আসায় মস্কো ও কিয়েভের প্রতি হতাশ হয়েছেন ট্রাম্প।

 

 

পুতিনের সহযোগী ইউরি উশাকভ দেশটির প্রেসিডেন্টের কথা পুনরাবৃত্তি করে বলেন, রাশিয়া তার নির্ধারিত লক্ষ্য অর্জন করবে। উল্লেখ্য, রাশিয়ার হামলায় ইউক্রেনে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে রাশিয়া। এরপরও পুতিন ট্রাম্পকে বলেছেন, মস্কো আলোচনায় অংশ নেয়া অব্যাহত রাখবে। পুতিন বলেছেন, আমরা রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানাতে অস্বীকৃতি জানিয়েছে মস্কো। কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রেখে সমস্যা সমাধানের প্রক্রিয়া দীর্ঘায়িত করার অভিযোগ করেছে।

 

 

এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে সকল সমস্যা কূটনৈতিকভাবে সমাধানের বিষয়ে ট্রাম্পকে জোর দিতে বলেছেন পুতিন। রয়টার্স জানিয়েছে, এখনো কিয়েভকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে মস্কো। রাশিয়ার সর্বশেষ হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। জেলেনস্কি আগের দিন ডেনমার্কে সাংবাদিকদের বলেছেন, শুক্রবার ট্রাম্পের সঙ্গে চলতি সপ্তাহে অস্ত্র চালানের স্থগিতাদেশ সম্পর্কে কথা বলবেন বলে আশা করছেন তিনি। ওয়াশিংটন থেকে আইওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা অস্ত্র সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করিনি। তবে ইউক্রেনকে অতিমাত্রায় অস্ত্র সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। বলেছেন, এটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেয়ার ঝুঁকি তৈরি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০