বাংলা সংবাদ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষ্ণাঙ্গদের মধ্যে কমলার জনপ্রিয়তা ক্রমবর্ধমান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীই সমানতালে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচনে ফল নির্ধারণী সাত দোদুল্যমান অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছেন কমলা হ্যারিস।

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত অঙ্গরাজ্যকে বলা হয় দোদুল্যমান। কারণ এসব রাজ্যের ভোটার কাকে ভোট দেবেন, সেটা নির্বাচনের আগ পর্যন্ত বোঝা যায় না। রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন। এসব রাজ্যের কৃষ্ণাঙ্গ ভোটারদের নিয়ে সম্প্রতি জরিপ করেছে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ‘ইনিশিয়েটিভ অন পাবলিক অপিনিয়ন’।

 

আগামী ৫ নভেম্বরের নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের ভিত্তিতেই ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত এই জরিপ চালানো হয়েছে। জরিপে অংশ নিয়েছেন এসব অঙ্গরাজ্যের ৯৮১ জন কৃষ্ণাঙ্গ ভোটার।

তাতে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৮৪ শতাংশ ভোটার কমলাকে ভোট দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। আর ৮ শতাংশ বলেছেন ট্রাম্পের কথা। বাকি ৮ শতাংশ এখনো সিদ্ধান্তই নেননি।

এবারের নির্বাচনে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী, তা-ও জানতে চাওয়া হয়েছিল জরিপে অংশগ্রহণকারীদের কাছে। দেখা গেছে, কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হচ্ছে গণতন্ত্র, ভোটাধিকার ও নির্বাচন। এর পরই রয়েছে অর্থনীতি ও গর্ভপাতের অধিকার।

 

জরিপে অংশগ্রহণকারী কৃষ্ণাঙ্গদের ৬৩ শতাংশ বলেছেন, নভেম্বরের নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন তারা। হ্যারিসের বিষয়ে তাদের অবস্থান কী জানতে চাইলে ৬১ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার বলেছেন, ভাইস প্রেসিডেন্ট কমলার মতের সঙ্গে তাদের মতের খুবই মিল রয়েছে। তবে ১৪ শতাংশ বলেছেন, তাদের মতের সঙ্গে কমলার মতের অনেক অমিল। অন্যদিকে ট্রাম্পের মতের সঙ্গে মিল থাকার কথা বলেছেন মাত্র ১০ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার। ট্রাম্পের মতের সঙ্গে কোনো মিল নেই মনে করেন ৭৪ শতাংশ।

 

কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে গত সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে কমলার জনপ্রিয়তা বাড়ার আভাসও পাওয়া গেছে জরিপে। গত মাসে হাওয়ার্ড ইউনিভার্সিটির করা জরিপে দেখা গিয়েছিল, দোদুল্যমান এসব রাজ্যের কৃষ্ণাঙ্গ ভোটারদের ৮২ শতাংশের সমর্থন পাবেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা। গত মাসের জরিপে দেখা গিয়েছিল, দোদুল্যমান রাজ্যগুলোতে কৃষ্ণাঙ্গ ভোটারদের ১২ শতাংশ ট্রাম্পকে ভোট দেবেন বলে জানিয়েছেন। সর্বশেষ জরিপে সেই হার আরও কমে ১০ শতাংশে দাঁড়িয়েছে। তবে এসব রাজ্যে বয়স ৫০ বছরের কম এমন কৃষ্ণাঙ্গ পুরুষদের মধ্যে ট্রাম্পের সমর্থন বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ বয়সি কৃষ্ণাঙ্গ পুরুষদের পাঁচজনে একজন ট্রাম্পকে ভোট দেবেন বলে জানিয়েছেন।

 

এই সপ্তাহে কমলা হ্যারিস ঘোষণা দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কৃষ্ণাঙ্গ পুরুষদের জন্য অর্থনৈতিক সুবিধা আরও বাড়াবেন। তার এ ঘোষণার পর হাওয়ার্ড ইউনিভার্সিটির জরিপের ফলাফল প্রকাশ্যে এলো। কমলা হ্যারিসের পরিকল্পনা অনুযায়ী, কৃষ্ণাঙ্গ উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক ঋণের অংশবিশেষ বা পুরোটাই মওকুফ করা হবে। পাশাপাশি শিক্ষানবিশ ও মেন্টরশিপ কর্মসূচি চালু করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১০

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১১

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১২

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৪

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৫

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৬

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৭

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৮

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০