১৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষক দম্পতির উপর হামলা বড়লেখায় স্কুল শিক্ষিকাসহ ৪ আসামী কারাগারে

বড়লেখায় দরিদ্র কৃষক দম্পতি ও তাদের ছেলে-মেয়ের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলার গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বদরুন নেছাসহ চার আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার জামিন নিতে হাজির হলে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। অন্য আসামীরা হলেন আলমাছ আহমদ, ইসলাম উদ্দিন ও আয়জুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারী উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সাময়িক বরখাস্তকৃত) আপ্তাব আলী, তার স্ত্রী একই স্কুলের সহকারী শিক্ষিকা বদরুন নেছা, তাদের ছেলে কায়িফ আশরাফ, আত্মীয় আলমাছ আহমদ, ইসলাম উদ্দিন ও আয়জুল ইসলাম পূর্ব-বিরোধের জেরে সঙ্গবদ্ধভাবে গ্রামের দরিদ্র কৃষক বাবলু মিয়ার বাড়িতে ঢুকে তাকেসহ স্ত্রী, ছেলে-মেয়ের উপর সন্ত্রাসী হামলা চালান। এতে বাবলু মিয়া, তার স্ত্রী সুজি বেগম, ছেলে সামাদ আহমদ, মেয়ে ছামিয়া বেগম ও ছাদিয়া বেগম আহত হন। এঘটনায় আহত বাবলু মিয়া ২৯ জানুয়ারি বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আপ্তাব আলী, তার স্ত্রী সহকারি শিক্ষিকা বদরুন নেছা, ছেলে কায়িক আশরাফসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

বড়লেখা আদালত পুলিশের জি.আর.ও পিযুষ কান্তি দাস জানান, বাবলু মিয়ার মামলার ৪ আসামী বৃহস্পতিবার জামিন নিতে আদালতে হাজির হন। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০