বাংলা সংবাদ ডেস্ক
৬ জুন ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে নতুন একটি ক্রিকেট মাঠ নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয় ক্রিকেট কমিউনিটি। এ উপলক্ষে ওয়ারেন সিটি কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিশিগান (BCAM USA)।

 

সংগঠনটির আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, ওয়ারেন সিটি কাউন্সিল নতুন ক্রিকেট মাঠের প্রস্তাব অনুমোদন করেছে। এই উদ্যোগকে বাংলাদেশি ক্রিকেট কমিউনিটি ও ওয়ারেনের সব ক্রিকেট খেলোয়াড়দের জন্য একটি ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এই ক্রিকেট মাঠ স্থানীয় ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার অংশ। মাঠ তৈরির উদ্যোগে ওয়ারেন সিটি কাউন্সিল এবং পার্কস অ্যান্ড রিক্রিয়েশন ডিপার্টমেন্টের সহযোগিতা ও স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 

এই অর্জন উদযাপন উপলক্ষে আগামী ৮ জুন ২০২৬, সোমবার সন্ধ্যা ৭টায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মিশিগানের ওয়ারেন শহরের রয়্যাল বেঙ্গল কুইজিনে। ভেন্যুর ঠিকানা ২৬০২৯ হুভার রোড, ওয়ারেন, মিশিগান ৪৮০৮৯।

 

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে স্থানীয় ক্রিকেটপ্রেমী, খেলোয়াড় ও কমিউনিটির সদস্যদের এ আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বামের ১৭তম বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল সম্পন্ন

এইচ-১বি ভিসা কর্মসূচি ৩ বছরের জন্য স্থগিতের উদ্যোগ

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

১০

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

১১

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১২

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১৩

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১৪

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৫

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৬

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৭

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১৮

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৯

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

২০