১৫ মে ২০২৩, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটানা ৭৪ দিন পানির নিচে বসবাস

ছবিঃ সংগৃহীত

একটানা ৭৪ দিন পানির নিচে বসবাস করে বিশ্বরেকর্ড গড়েছেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) জোসেফ দিতুরি নামের এক প্রফেসর। শনিবার (১২ মে) ছিল পানির নিচে জোসেফের ৭৪তম দিন। এর আগে ২০১৪ সালে দুই প্রফেসর পানির নিচে সর্বোচ্চ ৭৩ দিন বসবাসের রেকর্ড গড়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, রেকর্ডকে ১০০ দিনে পৌঁছে তবেই সূর্যের মুখ দেখবেন জোসেফ দিতুরি । ফ্লোরিডার কি লারগো এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ ফুট গভীরে অবস্থিত জুল’স আন্ডারসি লজ। এটি যুক্তরাষ্ট্রে পানির তলদেশে একমাত্র হোটেল বলে দাবি করা হয়। সেখানেই থাকছেন জোসেফ দিতুরি।

রোববার এক টুইটে তিনি বলেছেন, আবিষ্কারের কৌতূহলই আমাকে এখানে নিয়ে এসেছে। প্রথমদিন থেকে আমার লক্ষ্য ছিল আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা, সামুদ্রিক জীবন নিয়ে পড়াশোনা করা বিজ্ঞানীদের সাক্ষাত্কার নেওয়া এবং প্রতিকূল পরিবেশে মানবদেহ কীভাবে কাজ করে তা শেখা।

দীর্ঘদিন অতিরিক্ত চাপযুক্ত পরিবেশে মানবদেহ কেমন প্রতিক্রিয়া দেখায় তা নিয়ে গবেষণা করছেন জোসেফ। পানির নিচে থাকা অবস্থায় তিনি শুধু নিজের সম্পর্কেই শিখছেন না, বরং অনলাইনে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসও নিচ্ছেন।

ইউএসএফের তথ্যমতে, জোসেফকে পরীক্ষা-নীরিক্ষার জন্য একটি মেডিকেল টিম নিয়মিত জুলস আন্ডারসি লজে যায়। সেখানে তার ব্লাড প্যানেল, আল্ট্রাসাউন্ড ও ইলেক্ট্রোকার্ডিওগ্রামের পাশাপাশি স্টেম সেল পরীক্ষাসহ একাধিক মনোসামাজিক, মনস্তাত্ত্বিক পরীক্ষা করা হয়। একজন মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞ দীর্ঘসময়ের জন্য বিচ্ছিন্ন ও সীমাবদ্ধ পরিবেশে বসবাসের মানসিক প্রভাবগুলো নথিভুক্ত করছেন।

জোসেফ রোজ ভোর ৫টায় ঘুম থেকে উঠে ব্যায়াম করেন। তার খাদ্যতালিকায় থাকে ডিম-স্যালমন মাছসহ নানা ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার। রান্নাবান্নার জন্য তার কাছে একটি মাইক্রোওয়েভও রয়েছে।

অবশ্য পানির নিচে এই ৭৪ দিন পুরোপুরি একা ছিলেন না প্রফেসর জোসেফ। এই সময়ের মধ্যে ৩০ জন প্রাপ্তবয়স্ক এবং ১৫ জন মিডল ও হাইস্কুল শিক্ষার্থী লজে গিয়ে তার সঙ্গে সময় কাটিয়েছেন।

জোসেফ আগাসী ৯ জুন পানির ওপর উঠে আসবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০