১১ জুলাই ২০২৪, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইস্পাত আমদানিতে নতুন আইন জারি যুক্তরাষ্ট্রের

শুল্ক এড়াতে মেক্সিকোকে ব্যবহার করে চীনসহ অন্যান্য দেশ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করে থাকে যুক্তরাষ্ট্রের অনেক শিপিং সংস্থা। এবার এ সংস্থাগুলোকে লক্ষ্য করে নতুন আইন জারি করেছে যুক্তরাষ্ট্র। সীমান্ত কর এড়াতে চাইলে মেক্সিকো দিয়ে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে শিপিং সংস্থাগুলোকে এখন পণ্যের উৎসের প্রমাণ দিতে হবে। বুধবার এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। খবর বিবিসি।

 

অন্যান্য দেশ থেকে ইস্পাত আমদানিতে ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানিতে ১০ শতাংশ কর নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র। তবে মার্কিন বাণিজ্যে অন্যতম বৃহৎ অংশীদার দেশ মেক্সিকো এর বাইরে ছিল। বুধবারের নির্দেশনায় হোয়াইট হাউজ জানায়, মেক্সিকো থেকে পণ্য আমদানিতে কর থেকে অব্যাহতি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ কর প্রদান এড়াতে দেশটিকে একটি স্টপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া মেক্সিকো থেকে বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে।

 

হোয়াইট হাউজ আরো জানায়, আমদানীকৃত ইস্পাত উত্তর আমেরিকায় তৈরি হয়েছে এ তথ্যের প্রমাণ এখন যুক্তরাষ্ট্রের ইস্পাত শিপিং কোম্পানিগুলোকে দিতে হবে। অন্যদিকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটি চীন, রাশিয়া, বেলারুশ বা ইরানে তৈরি হয়নি তার প্রমাণও দিতে হবে।

 

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে নতুন এ আইন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর মনোভাব প্রদর্শন প্রমাণের একটি অংশ। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম নির্মাতাদের স্বার্থে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

এ বিষয়ে অ্যালায়েন্স ফর আমেরিকান ম্যানুফ্যাকচারিংয়ের প্রধান স্কট পল এক বিবৃতিতে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘চীনের বাণিজ্য অনুশীলনের বিরুদ্ধে ও উত্তর আমেরিকার ইস্পাত বাণিজ্যকে আরো ন্যায্য করে তোলার ক্ষেত্রে এ পদক্ষেপ আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।’

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১০

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১১

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১২

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১৩

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৪

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৫

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৬

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৭

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৮

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৯

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

২০