বাংলা সংবাদ ডেস্ক
১৩ অগাস্ট ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাঈল-লেবানন সংঘাতে বাস্তচ্যুত লেবানিজদের ভবিষ্যত হুমকির মুখে

ইসরাঈল-লেবানন সীমান্তে উত্তেজনা ঘিরে আতঙ্কে রয়েছেন উভয় প্রান্তের বাসিন্দারা। এই সংঘাত এখন একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই উদ্বেগের মধ্যে নিজেদের ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন দেখছেন বাস্তচ্যুত লেবানিজরা। তাদের ভাগ্য হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে শঙ্কায় রয়েছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে পাঁচবার বাস্তুচ্যুত হয়েছেন কামেল মরু ও তার স্ত্রী মরিয়ম। এখন তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে এ নিয়ে উদ্বিগ্ন তারা। ইসরাঈল এবং হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষের খবরের ওপরই এখন তাদের ভাগ্য নির্ভর করছে। কেননা, সীমান্তের উত্তেজনা এখন সর্বাত্মক যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই দম্পতির ঘরে তিন সন্তানই বিদেশে থাকেন। সম্প্রতি সীমান্ত থেকে মাত্র কিলোমিটার দূরে তাদের গ্রামে ইয়োহমোরে ফিরে এসেছিলেন। লেবাননের আশেপাশের অন্য কোথাও তাদের বন্ধুরা রয়েছেন।
পেশায় একজন শিক্ষাবিদ ম্রো। তিনি বলেন, ‘ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন।’

 

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনস ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্স-এর তথ্য মতে, এই সংঘাতে দক্ষিণ লেবাননে এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাঈলে আক্রমণ শুরু করার পর থেকে সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে ইসরাঈল এবং শক্তিশালী ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। তাদের দাবি, গাজায় যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এই হামলা করছে তারা। তবে দিন দিন সীমান্তের এই উত্তেজনা অঞ্চলটিতে একটি বৃহত্তর যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই আশঙ্কা কমার কোনো লক্ষণ নেই। দশম মাসে এসে গাজার এই সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়েছে। সেখানে হিজবুল্লাহর সঙ্গে পুরনো সংঘর্ষে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইসরাঈল।
পাঁচ বছর ধরে লেবাননে অর্থনৈতিক সঙ্কটে ভুগছে। বর্তমান সংঘাত শুরু হওয়ার আগেই দেশটির জনগণ মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছিল। অর্থনৈতিক সঙ্কটের মধ্যে নতুন করে আবির্ভাব হওয়া সীমান্ত সংঘাত তাদের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে ঠেকেছে। মরিয়ম বলেন, ‘এর সবই আপনাকে প্রভাবিত করে। আপনার মনস্তাত্ত্বিক অবস্থা এমনভাবে প্রভাবিত হয়ে এই যে স্নায়ুকে শান্ত রাখার জন্য আমি ঔষধ সেবন শুরু করেছি।’ ইসরাঈল দেশটির বাস্তুচ্যুতদের সরকারি-অর্থায়নে আবাসনে রাখলেও লেবাননের বাস্তুচ্যুতদের জন্য এরকম কোনো ব্যবস্থা নিতে পারেনি লেবানিজ সরকার। তাই তাদের জন্য দেশটির অপ্রশস্ত পাবলিক স্কুল বা পরিবার বা বন্ধুদের সঙ্গে থাকার মতো অনানুষ্ঠানিক ব্যবস্থা উপর নির্ভর করতে হচ্ছে।

 

সপরিবারের আশ্রয় চেয়েছিলেন ওয়াফা ইউসুফ আল-দারউইশ। ইসরাঈলি সীমান্তবর্তী ধ্রায়া গ্রাম থেকে তিনি তার বোনের সঙ্গে থাকতে টাইরেতে পালিয়ে যান। টাইরে একটি দক্ষিণ শহর যেটি সংঘর্ষের সময় বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। তিনি রয়টার্সকে জানান, ‘আমরা আমাদের গ্রামে ছিলাম। স্বাভাবিকভাবে কাজকর্ম করছিলাম এবং আমাদের ওপর একটি যুদ্ধ নেমে আসে।’ দারবিশ সেখানে কৃষিকাজ করতেন। জলপাই তেলের ক্যান উৎপাদন ও বিক্রি করতেন। তিনি বলেছিলেন, যুদ্ধ লেবানিজরা নিজের ঘরবাড়ি ও প্রতিবেশী এলাকা থেকে বাস্তুচ্যুত করেছে। এমনকি তারা এখন ভরণপোষণের মতো মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত। এই করুণাবস্থাকে ‘একটি নির্মম ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেছেন দারবিশ। এমন অবস্থায় ভবিষ্যত তাদেরকে কোন অবস্থানে নিয়ে যায়, এটাই তাদের চিন্তার বিষয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০