২২ জুন ২০২৫, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ৮৬

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮৬ জন আহত হয়েছেন। প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র দেশটির তেল আবিব এবং মধ্যাঞ্চলীয় নেস জিয়োনা শহরে আঘাত হানে, যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

এদিকে, একটি বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বিকল হয়ে উত্তরের শহর হাইফাতে আঘাত হানে, এতে ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন সামান্য আহত হন। এই ঘটনার সময় শহরে কোনো সাইরেন বাজানো হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে আসা আহতদের মধ্যে দু’জন মাঝারি গুরুতর। ৭৭ জনের হালকা আহত। চারজন তীব্র উদ্বেগে ভুগছেন এবং আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন যাদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তেল আবিবের ইচিলভ মেডিকেল সেন্টার জানিয়েছে, তাদের জরুরি কক্ষে সামান্য আহত অবস্থায় আসা পাঁচজনের মধ্যে দুটি শিশুও ছিল।

 

 

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ আঘাত তেল আবিব এবং এর নেস জিয়োনা শহরতলির দুটি স্থানে হয়েছে। মধ্য ইসরায়েলের বি’র ইয়াকোভের কাছে রুট ৪৩১ মহাসড়কে শেলের আঘাতে একজন ব্যক্তি মাঝারি আহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রায় প্রতিদিনই শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যাতে ২৪ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রবিবার সকালের হামলায় ইরান থেকে দুটি দফায় অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০