বাংলা সংবাদ ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ বৈঠকের লক্ষ্য হলো ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং দ্বিপক্ষীয় সমঝোতায় পৌঁছানো। আলোচনায় ইরান ১০ দফা প্রস্তাব এবং যুক্তরাষ্ট্র ১৫ দফা পরিকল্পনা উপস্থাপন করেছে। 

 

 

আলোচনায় যে পাঁচটি বিষয়কে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ধরা হচ্ছে—

পারমাণবিক কর্মসূচি: ইরানের পারমাণবিক ও ইউরেনিয়াম কার্যক্রম বন্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে এবং আইএইএ’র কড়া নজরদারি চায়। অপরদিকে, ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের স্বীকৃতি ও সার্বভৌম অধিকার দাবি করছে।

 

অর্থনৈতিক নিষেধাজ্ঞা: ইরান সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ অর্থ ফেরতের দাবি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, ইরান প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

 

হরমুজ প্রণালি: ইরান এ প্রণালিতে একক নিয়ন্ত্রণ ও ইরানি মুদ্রায় টোল আদায়ের দাবি তুলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জাহাজ চলাচল অবাধ ও নিরাপদ রাখতে চায়।

 

মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব: ইরান মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস ও বাহিনী প্রত্যাহার চায়, পাশাপাশি অঞ্চলে অভিযান বন্ধের দাবি জানায়। যুক্তরাষ্ট্র আবার হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সহায়তা বন্ধের ওপর জোর দিচ্ছে এবং নিরাপত্তা উপস্থিতি বজায় রাখতে চায়।

 

যুদ্ধের ক্ষতিপূরণ: সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাদের মিত্রদের ওপর ইরানের হামলার জবাবদিহি ও ক্ষতিপূরণ দিতে হবে।

 

 

দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষের পথে থাকলেও সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, তাৎক্ষণিক বড় অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। তবে আস্থা গড়ে উঠলে ধাপে ধাপে আলোচনা চলতে পারে এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০