বাংলা সংবাদ ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্থিক প্রণোদনা ঘোষণা ট্রাম্পের, প্রত্যেক মার্কিনি পাবেন ২ হাজার ডলার

প্রত্যেক মার্কিন নাগরিককে ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের শুল্ক রাজস্ব থেকে এ অর্থ দেওয়া হতে পারে। জনসমর্থন পুনরুদ্ধারের জন্য এমন রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, প্রতি ব্যক্তিকে অন্তত ২,০০০ ডলার দেওয়া হবে। যারা শুল্কের বিরোধিতা করছে, তারা ‘বোকার মতো আচরণ করছে! তবে এই পরিকল্পনা বাস্তবায়নে অবশ্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এর আগে, মিজৌরির রিপাবলিকান সিনেটর জশ হাওলি চলতি বছরের শুরুর দিকে এক বিল উত্থাপন করেছিলেন। এ বিলে প্রায় সব আমেরিকান ও তাদের শিশুদের জন্য ৬০০ ডলারের শুল্ক ফেরত দেওয়ার প্রস্তাব করা হয়।

 

ওই সময়ে হাওলি বলেছিলেন, বাইডেন প্রশাসনের চার বছরের নীতিতে আমেরিকান পরিবারগুলোর সঞ্চয় ও জীবিকা ধ্বংস হয়েছে। তাই তারা কর ফেরতের অধিকার রাখে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগস্টে জানিয়েছিলেন, প্রশাসনের প্রধান লক্ষ্য হলো জাতীয় ঋণ কমানো, যা বর্তমানে ৩৮.১২ ট্রিলিয়ন ডলার। তিনি বলেন, শুল্ক থেকে আদায় করা অর্থ প্রথমে ঋণ পরিশোধে ব্যবহৃত হবে, নাগরিকদের চেক দেওয়ার জন্য নয়।

 

মার্কিন ট্রেজারি বিভাগের সেপ্টেম্বর প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের প্রথম তিন প্রান্তিকে মোট ১৯৫ বিলিয়ন ডলার শুল্ক রাজস্ব আদায় হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা জানিয়েছেন, ট্রাম্পের প্রস্তাবিত ২,০০০ ডলারের চেক দিতে খরচ হবে কমপক্ষে ৩০০ বিলিয়ন থেকে ৫০০ বিলিয়ন ডলার, যা বর্তমান শুল্ক রাজস্বের প্রায় দ্বিগুণ। ট্যাক্স ফাউন্ডেশনের ফেডারেল ট্যাক্স পলিসির ভাইস প্রেসিডেন্ট এরিকা ইয়র্ক সামাজিক মাধ্যমে লেখেন, যদি যোগ্যতার সীমা এক লাখ ডলারে নির্ধারণ করা হয়, তাহলে প্রায় ১৫ কোটি প্রাপ্তবয়স্ক এই চেকের জন্য যোগ্য হবেন। এতে খরচ দাঁড়াবে প্রায় ৩০০ বিলিয়ন ডলার। যদি শিশুদের অন্তর্ভুক্ত করা হয়, ব্যয় আরও বেড়ে যাবে।

 

 

তিনি বলেন, পুরো বাজেট বিবেচনায় নিলে দেখা যায়, শুল্ক থেকে নেট আয় মাত্র ৯০ বিলিয়ন ডলার—যা ট্রাম্পের প্রস্তাবিত ৩০০ বিলিয়ন ডলারের রিবেটের তুলনায় নগণ্য। অন্যদিকে আর্নল্ড ভেঞ্চারসের ভাইস প্রেসিডেন্ট জন আর্নল্ড জানান, প্রস্তাবটি বাস্তবায়িত হলে খরচ দাঁড়াতে পারে ৫১৩ বিলিয়ন ডলার পর্যন্ত। ইয়েল বাজেট ল্যাব জানিয়েছে, অক্টোবর মাসে মার্কিন ভোক্তারা গড়ে ১৮ শতাংশ কার্যকর শুল্কহার পরিশোধ করেছেন। এটি ১৯৩৪ সালের পর সর্বোচ্চ। ট্রাম্পের এপ্রিল মাসে আরোপিত বৈশ্বিক শুল্কের কারণে আমদানি ব্যয় বেড়েছে এবং কোম্পানিগুলো সেই ব্যয় ভোক্তাদের ওপর চাপিয়ে দিয়েছে।

 

এর আগে ফেব্রুয়ারিতে ট্রাম্প ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এক সরকারি দক্ষতা বিভাগ থেকে সাশ্রয়কৃত অর্থের ভিত্তিতে ৫,০০০ ডলারের ‘ডিভিডেন্ড চেক’ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে এটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কারণ জাতীয় ঘাটতি তখন আরও বেড়ে যায়।

 

সূত্র: দ্য গার্ডিয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০