২৬ মে ২০২৫, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে

আজ সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে, একটি ঐতিহাসিক ও আবেগঘন দিন। বাংলা করলে এর অর্থ দাঁড়ায় ‘স্মরণ দিবস’। এই দিনটি উৎসর্গীকৃত যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেই বীর সদস্যদের প্রতি, যারা দেশের জন্য যুদ্ধক্ষেত্রে আত্মোৎসর্গ করেছিলেন।

মেমোরিয়াল ডে যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। দিনটি উপলক্ষে সারা দেশে সরকারি-বেসরকারি দপ্তর বন্ধ থাকে। দিনটি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন শহরে প্যারেড, স্মরণসভা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই দিনটির সূচনা হয় ১৮৬৮ সালে, গৃহযুদ্ধোত্তর সময়ে, যখন নিহত সৈনিকদের কবর ফুল দিয়ে সাজিয়ে শ্রদ্ধা জানানো হতো। তখন একে বলা হতো ‘ডেকোরেশন ডে’। বহু বছর ধরে মে মাসের ৩০ তারিখে এই দিবসটি পালন করা হলেও, ১৯৭১ সালে মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তে এটি মে মাসের শেষ সোমবারে নির্ধারিত হয় এবং এর নামকরণ হয় মেমোরিয়াল ডে।
এই জাতীয় দিবসটি শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের জন্য কৃতজ্ঞতা, সম্মান ও শিক্ষা বহন করে। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, আজকের দিনটি তাদের চিরন্তন আত্মত্যাগের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা জানানোর দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০