৯ জুলাই ২০২৪, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপরাধীদের চেহারা পাল্টে দিত অবৈধ এই হাসপাতালগুলো

প্লাস্টিক সার্জারি করে দাগি আসামিদের চেহারা পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে ফিলিপাইনের কয়েকটি অবৈধ হাসপাতালের বিরুদ্ধে। গ্রেপ্তার এড়াতে পলাতক আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা এসব হাসপাতালের দ্বারস্থ হতেন। শিগগিরই এসব হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ফিলিপাইন পুলিশ।

 

ফিলিপাইন পুলিশের একজন মুখপাত্র বলেন, গত মে মাসে রাজধানী ম্যানিলার উপকণ্ঠ পাসাই সিটির একটি হাসপাতালে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে চুল ও দাঁত প্রতিস্থাপন করার যন্ত্রপাতি ও চামড়া সাদা করার রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়।

 

ফিলিপাইনের প্রেসিডেনশিয়াল অ্যান্টি-অর্গানাইজড ক্রাইম কমিশনের মুখপাত্র উইনস্টন জন ক্যাসিও বলেন, ‘এসব হাসপাতালে আপনি একজনকে পুরোদস্তুর নতুন একজন মানুষে রূপ দিতে পারবেন।’ তিনি জানান, ফিলিপাইনে অবৈধভাবে কাজ করা বিভিন্ন অনলাইন ক্যাসিনোর কর্মীরা এসব হাসপাতালে সেবা নেন।

 

কর্তৃপক্ষ জানায়, আরও দুটি হাসপাতালকে নজরে রাখা হয়েছে। এগুলো পাসাই সিটির ওই হাসপাতাল থেকে চার গুণ বড় বলে মনে করা হচ্ছে।

 

ফিলিপাইনের অনলাইন ক্যাসিনো বা পোগোস (ফিলিপাইন অনলাইন গেমিং অপারেশন) যারা খেলে, তাদের মধ্যে চীনের লোকজনই বেশি।

 

উল্লেখ্য, চীনে অনলাইন ক্যাসিনো অবৈধ। তবে পুলিশ বলছে, পোগোসের আড়ালে মানব পাচারের মতো নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হয়।

 

এ ঘটনায় তিনজন চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন ভিয়েতনামের ও একজন চীনের নাগরিক। অপর দিকে এ ঘটনায় চীনের একজন ফার্মাসিস্ট ও ভিয়েতনামের এক নার্সকেও গ্রেপ্তার করা হয়েছে। কারণ, ফিলিপাইনে তাঁদের কাজ করার লাইসেন্স ছিল না।

 

জন ক্যাসিও আরও বলেন, ‘বাইরে থেকে এসব ক্লিনিককে স্বাভাবিক মনে হয়। কিন্তু ভেতরে ঢোকার পর তাদের যন্ত্রপাতি দেখে আপনি অবাক হবেন। এসব হাসপাতালে চিকিৎসা নিতে প্রয়োজনীয় কাগজপত্র দরকার হয় না। আপনি পলাতক আসামি কিংবা অবৈধ বিদেশিও হতে পারেন।

 

সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আমলে ফিলিপাইনে অনলাইন জুয়া ব্যাপক ছড়িয়ে পড়ে। ২০২২ সাল পর্যন্ত তাঁর ছয় বছরের প্রেসিডেন্ট মেয়াদে চীনের সঙ্গে দেশটির সুসম্পর্ক বজায় ছিল। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০