১ সেপ্টেম্বর ২০২২, ৮:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্ভোগে হাজারো প্রবাসী, দায় কার?

দীর্ঘ প্রতিক্ষার পর অনেক ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলেট মিশিগানে এলেও ক্ষমতার দ্বন্দ্ব, প্রভাব বিস্তার ও কোন্দলের ফলে কার্যক্রম গুটিয়ে ফিরে যেতে হয় ওয়াশিংটনে। সেবা থেকে বঞ্চিত থেকে যান হাজার হাজার প্রবাসী।

গত ১৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত ৪ দিন মিশিগানে কনস্যুলেট সেবা প্রদান করার কথা ছিল। কিন্তু শেষদিনে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেবা বন্ধ করে চলে যান কর্মকর্তারা। সার্ভিসের দ্বিতীয় দিনে আয়োজকদের মধ্যে ঘটে হাতাহাতির ঘটনা। আসে পুলিশ। এ নিয়ে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও ক্ষোভ। এ ঘটনার পর একে অন্যকে দোষারোপ করে ডাকা হয় সংবাদ সম্মেলনও। বিশ্বস্ত সুত্রে জানা যায়, এই সময়ে ১শ ৩৬টি অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ১শ ৩৩টি ই-পাসপোর্টের কাজ করতে পেরেছে কনস্যুলেট সার্ভিস। কাজের সন্তোষজনক অগ্রগতির কারণে ইস্যু করা হয়েছিল অতিরিক্ত ১০টি নতুন অ্যাপয়েন্টমেন্ট। কিন্তু সেই ই-পাসপোর্টের কাজ হয়নি। প্রবাসীরা এসব ঘটনার জন্য দলীয় আয়োজক নির্বাচন, দ্বন্দ্ব, প্রভাব বিস্তার, ব্যক্তিগত রেষারেষি, কোন্দল ও স্বজনপ্রীতিকে দায়ী করছেন। প্রবাসীরা মনে করেন, কমিউনিটির কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং মুরুব্বীদের কনস্যুলেট কার্যক্রমের সাথে সম্পৃক্ত করলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হতোনা। এমন পরিস্থিতিতে সরকারের উদাসীনতার চিত্র ফুটে
উঠেছে। এসব প্রবাসীরাই নিয়মিত দেশে রেমিটেন্স পাঠিয়ে বৈদেশিক মুদ্রার ঘাটতি পূরণ করে আসছেন। প্রবাসীদের প্রশ্ন হচ্ছে দূতাবাস কেন ব্যক্তিগত ও দলীয় আনুকূল্য নেবে ? দলীয় লোকজন ছাড়া কী বাংলাদেশের রাষ্ট্রীয় দূতাবাস নিজ উদ্যোগে কনস্যুলেট পরিচালনা করতে পারেনা ? আমরা তো প্রত্যেকটি কাজের বিপরীতে সরকারের নির্ধারিত ফি প্রদান করছি।”

প্রায় ১ লক্ষ বাংলাদেশি প্রবাসী মিশিগানে বসবাস
করেন। নিউইর্য়কের পরেই বাংলাদেশিদের দ্বিতীয়
বৃহত্তম প্রবাসী জনগোষ্ঠীর বসবাস এখানে। মিশিগানে একটি স্থায়ী কনস্যুলেট প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। অথচ প্রবাসী বাংলাদেশির সংখ্যাধিকের আনুপাতিক তুলনায় যুক্তরাষ্ট্রে ৫ নাম্বারে থাকা ফ্লোরিডা রাজ্যে দেয়া হয় স্থায়ী কনস্যুলেট। মিশিগানের বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে অনেক দেন-দরবার করলেও গালভরা আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। বর্তমানে ই-পাসপোর্ট চালু হওয়ার কারণে এই ঝামেলা আরো প্রকট আকার ধারণ করেছে। একজন ই-পাসপোর্ট প্রার্থীকে স্বশরীরে ওয়াশিংটন ডিসির দূতাবাসে হাজির হতে হয়। মিশিগান থেকে ওয়াশিংটন ডিসির দুরত্ব হচ্ছে প্রায় সাড়ে পাঁচশ মাইল। এতে করে কাজকর্ম ও বাচ্চাদের স্কুল বন্ধ রেখে ওয়াশিংটনে যাওয়া যেমন দুরহ তেমনি বিপুল ব্যয় ও সময় সাপেক্ষ।
সেবাগ্রহীতা বেশ কয়েকজনের সাথে আলাপ করে জানা যায় তাঁদের ক্ষোভের কথা। তারা বলেন, দূতাবাসের কনস্যুলেটের জন্য দলীয় নেতা-কর্মীর উপর নির্ভরশীলতা, যে কোন ব্যক্তি বা গোষ্ঠীর আনুকূল্য নেয়া সমীচীন নয়। এতে করে কনস্যুলেটে সেবা দিতে আসা কর্মকর্তারা এদের প্রভাব বলয়ের ভেতর আটকা পড়েন এবং সদিচ্ছা থাকলেও নিয়মানুযায়ী সুষ্ঠু সেবা প্রদান করা বিঘ্নিত হয়।

এছাড়া দেখা যায় কর্মকর্তারা কনস্যুলেটের কার্যক্রম চালানোর জন্য ব্যক্তি বিশেষের আনুকূল্য নিয়ে বিনামূল্যে হল পেতে আগ্রহী হয়ে উঠেন। কিন্তু এতে করে কী আসলেই সরকারি খরচের সাশ্রয় হয় ? এই আনুকূল্য গ্রহণে কে বা কারা লাভবান হোন-এমন প্রশ্ন তোলেন ভুক্তভোগীরা।
প্রবাসী বাংলাদেশিদের প্রশ্ন, এখানে দূতাবাসের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোন ব্যক্তি, সংগঠন ও গোষ্ঠীর সম্পৃক্ততার আদৌ কি প্রয়োজনীয়তা রয়েছে ? তাছাড়া প্রবাসীরা বছরে নয়, এখানে একটি নিরবিচ্ছিন্ন চলমান কনস্যুলেট সেবা চান তাঁরা।

অনেক ভুক্তভোগী বলেন, আপাতত স্থায়ী কনস্যুলেট প্রতিষ্ঠা সম্ভব না হলেও সরকার বা দূতাবাস আন্তরিক হলে তৃতীয় পক্ষ অর্থাৎ সরকারের অনুমোদিত একটি এজেন্সিকে এ কাজের দায়িত্ব দেয়া যায় কিনা বিষয়টি বিবেচনা করতে পারেন। এই এজেন্সি ই-পাসপোর্টের মতো জরুরি সেবাগুলো প্রসেস করে ওয়াশিংটনে দূতাবাসে প্রেরণ করতে পারে। আবার এখান থেকেই সংশ্লিষ্টরা তাঁদের পাসপোর্ট ডেলিভারি নিতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০