৩১ অক্টোবর ২০২২, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানি ট্রান্সফার মোবাইল অ্যাপ্লিকেশনঃ ট্যাপট্যাপ সেন্ড

আমেরিকায় এসে পরিবারের সদস্যদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর জন্য বাংলাদেশিদের দুর্দশার কথা কে না জানে?

তারা মানি ট্রান্সফার হাউসগুলোতে লম্বা লাইন, উচ্চ রেট ও ফি প্রদান করার পর সর্বোচ্চ কত টাকা বাংলাদেশে পাঠাতে পারেন? এখন অর্থ প্রেরণ হবে আরো সহজ!

এখন থেকে আপনার স্মার্টফোনে একটি সহজ ‘ট্যাপ ট্যাপ (Tap tap)’ অ্যাপের ‘ট্যাপট্যাপ সেন্ড’ এর মাধ্যমে কোনো ফি ছাড়াই আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন!

‘ট্যাপট্যাপ সেন্ড’ কি?

‘ট্যাপট্যাপ সেন্ড’ (www.taptapsend.com) হল একটি মানি ট্রান্সফার মোবাইল অ্যাপ্লিকেশন যা আফ্রিকা এবং এশিয়ার দেশগুলিতে অর্থ পাঠাতে আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড (iPhone/Android) ফোনে ইন্সটল করে ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশের জন্য, আপনি বিকাশ বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সরাসরি পাঠাতে পারেন। ‘ট্যাপট্যাপ সেন্ড’ নিউ ইয়র্কে চালু হয়েছে এবং যুক্তরাষ্ট্রের আরও ৪৫ টি রাজ্যে কাজ শুরু করছে।

এটি আগামীতে আরও অনেক ধরনের সেবা নিয়ে আসছে, যাতে নিশ্চিত করা যায় যে বাংলাদেশিদের কষ্টার্জিত আয় দেশে প্রেরণের জন্য এক্সচেঞ্জ হাউসে লাইনে দাঁড়াতে না হয়, অথবা নগদ অর্থ বহন করার ঝামেলা না থাকে এবং তুলনামূলকভাবে কম খরচে অর্থ প্রেরণ সম্ভব হয়।

কিভাবে সাইন আপ করবেন?

আপনি আপনার পুরো নাম, ইমেল ঠিকানা এবং ফোন নম্বর ইনপুট করুন (এছাড়াও আপনি সরাসরি সাইন আপ করতে গুগল বা অ্যাপল আইডি (Google or Apple ID) ব্যবহার করতে পারেন।

আপনি আপনার ডেবিট কার্ড যোগ করে, আপনার প্রাপকের ব্যাংক বা বিকাশ নম্বর যোগ করুন এবং অর্থ পাঠান সঙ্গে সঙ্গে! হ্যাঁ, এটি সত্যিই খুব সহজ – ঠিক ‘ট্যাপট্যাপ সেন্ড’ নামটির মতই!

ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশি প্রেরকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে মিশিগানে সক্রিয় থাকছে!

বিকাশ এবং ব্যাংক ট্রান্সফার উভয়ের ক্ষেত্রেই একই রকম প্রতিযোগিতামূলক রেট দেওয়ার পাশাপাশি, অ্যাপটি দিয়ে অর্থ প্রেরণের জন্য একেবারেই কোনো ফি ছাড়াই ব্যবহার করা যাবে।

অ্যাপটি কতটা নিরাপদ?

গ্রাহকের তথ্যের নিরাপত্তা কোম্পানির জন্য সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রয়েছে। লেনদেন সম্পর্কে আমাদের ওয়েবসাইটে https://support.taptapsend.com এবং বাংলাদেশ অর্থ প্রেরণ সম্পর্কে www.taptapsend.com জানুন।

প্রতিযোগীদের থেকে ‘ট্যাপট্যাপ সেন্ড’ শুধুমাত্র এর আকর্ষণীয় বৈশিষ্ট্যের জন্যই আলাদা তা নয়, এটি কমিউনিটি বিল্ডিং কোম্পানি হিসেবে এবং কমিউনিটি সম্পৃক্ততার উপরেও ফোকাস করে।

বাংলাদেশে অর্থ প্রেরণের জন্য গঠিত টিমটি খুব সমৃদ্ধ। কারণ এটি মার্কেটিং এন্ড গ্রোথের কাজ সম্পূর্ণভাবে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত হয়। ফলে তারা তাদের নিজ নিজ কমিউনিটিকে গভীরভাবে উপলব্ধি করতে পারে।

বিশেষ করে তাদের সংস্কৃতি, ভাষা এবং কষ্টের বিষয়গুলি খুব কাছ থেকে বুঝতে পারে। আমাদের বাংলাদেশি গ্রাহকরা যাতে দ্রুত যেকোনো সহায়তা এবং সমস্যা সমাধান পেতে পারেন সেজন্য বাংলাভাষী গ্রাহক পরিষেবা এজেন্টরা ২৪/৭ প্রস্তুত রয়েছে।

‘ট্যাপট্যাপ সেন্ড’ হল একটি ভেঞ্চার ক্যাপিটাল সমর্থিত সিরিজ বি (B) কোম্পানি যা ২০১৮ সালে চালু করা হয়। বাংলাদেশ করিডোর মার্চ ২০২১ সাল থেকে দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হচ্ছে।

কোন কোন জায়গায় সেবা দিয়ে থাকে?

যুক্তরাষ্ট্র (নিউ ইয়র্কসহ ৪৬ রাজ্য), যুক্তরাজ্য (ইউকে), কানাডা এবং ইউরোপের কয়েকটি দেশ থেকে বাংলাদেশে অর্থ পাঠাতে পারেন।

২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রে কাজ করছি এবং ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি নিউইয়র্ক রাজ্যে কার্যক্রম চালু করেছি৷ আমরা হাজার হাজার বাংলাদেশিদের জন্য তাদের পরিবারের কাছে অর্থ পাঠানোর পথ সহজ করে দিচ্ছি।

আমাদের কোম্পানি ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী রেমিট্যান্স খরচ কমানোর জন্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে কাজ করছে এবং আপনি www.taptapsend.com এখানে আমাদের সম্পর্কে পড়তে পারেন।

নতুন গ্রাহকদের প্রোমো ক্রেডি

নতুন গ্রাহকদের প্রোমো ক্রেডিট ‘ট্যাপট্যাপ সেন্ড’ ব্যবহার করে তাদের প্রথম পাঠানোর জন্য ২০ ডলার করে প্রোমো ক্রেডিট দেওয়া হচ্ছে।

এজন্য ‘একটি প্রমো কোড আছে (Have a promo code)?’ এই অপশনে শুধু ‘SHANGBAD’ ইনপুট করুন।একই সাথে বাংলাদেশে আপনি প্রথম অর্থ পাঠিয়ে ২০ ডলার পেয়ে যাবেন।

বাংলাদেশি শুভেচ্ছা দূত

আমরা হাবিব বা মুজা’স সুপার হিট মিউজিক ভিডিও ‘বেনী খুলি’- উপভোগ করাসহ বিশ্বের খ্যাতিমান বাংলাদেশি সেলিব্রিটিদের সাথে কাজ করছি।

আমরা ডাইভারসিটি প্লাজার জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের এবং দক্ষিণ এশিয়াকে উদযাপন করার জন্য একটি ম্যুরাল তৈরি করব।

‘ট্যাপট্যাপ সেন্ড’ এ আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশি ওডিআই ক্রিকেট দলের তামিম ইকবালও রয়েছেন।

আমরা বাংলাদেশিদের ক্ষমতায়নের জন্য গর্বিত। স্মার্টফোনে আমাদের অ্যাপ ডাউনলোড করে বাংলাদেশে টাকা পাঠানোর মাধ্যমে আপনিও আমাদের মিশনে যোগ দিতে পারেন!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

বাংলাদেশের ভোট: আন্তর্জাতিক গণমাধ্যমে কীভাবে উঠে এলো

১০

সিলেট জেলার ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন।

১১

বাংলাদেশের নতুন সরকারের কাছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রস্তাব

১২

জীবন রক্ষাকারী স্টেথোস্কোপ আবিষ্কারের কাহিনি

১৩

যুদ্ধ ও সশস্ত্র সংঘাত পরিবেশের শোষণ প্রতিরোধ

১৪

প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া চোখে দেখলো মানুষ

১৫

পাখির ভোজ উৎসব দেখে বিজ্ঞানীদের স্বস্তি

১৬

৫৪ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

১৭

মানবিক রাষ্ট্রব্যবস্থা ও শান্তির আদর্শ বাস্তবায়নে প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সুশাসন

১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণতন্ত্রের অগ্রযাত্রায় নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ

১৯

মার্চে নিউইয়র্ক অলবানি রুটে পূর্ণ ট্রেন সেবা ফিরছে

২০