
সর্বকালের বৃহত্তম যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মহড়া চলবে দুই সপ্তাহব্যাপী।এই মহড়ায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রায় ১২ হাজার ২০০ সেনা, ফিলিপাইনের পাঁচ হাজার ৪০০ ও ১০০ অস্ট্রেলীয় সেনা।
এর আগে চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন। ক্যালিফোর্নিয়ায় তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন।
এর প্রতিক্রিয়ায় তাইওয়ান ঘিরে ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত তিন দিনের বড় ধরনের সামরিক মহড়া চালায় চীন
এদিকে চীনের মহড়ার পর সর্বকালের বৃহত্তম যৌথ সামরিক মহড়া চালায় যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন।
মন্তব্য করুন