
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্যপশ্চিমাঞ্চলে কয়েক দফা টর্নেডোয় লন্ডভন্ড কয়েকটি অঙ্গরাজ্যে । টর্নেডোর আঘাতে বাড়ি-ঘর বিধ্বস্তসহ এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সিএনএন।
ভয়াবহ টর্নেডোর আঘাতে আরকানসাস অঙ্গরাজ্যে বেশ কিছু গাড়ি উল্টে গেছে, গাছ উপড়ে গেছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।এতে করে আরকানাসাস, টেনেসি, ইলিনয়েস, ইন্ডিয়ানা, আলাবামা ও মিসিসিপি অঙ্গরাজ্যে অধিকাংশ মানুষ নিহত হয়েছে।
শুক্রবারের টর্নেডোতে মেমফিস থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে ছোট শহর উইনে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
আরকানসাসের মেয়র সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অঙ্গরাজ্যটির মধ্যাংশে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়ায় সহায়তার জন্য স্থানীয় ন্যাশনাল গার্ড বাহিনীকে সক্রিয় করেছেন তিনি।
মন্তব্য করুন