
স্কটল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ ‘ফার্স্ট মিনিস্টার’হয়েছে হামজা ইউসুফ। স্কটল্যান্ডের জাতীয়তাবাদী দল এসএনপির সর্বোচ্চ নেতা হামজা ইউসুফ পাকিস্তানি বংশোদ্ভূত। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দ্বিতীয় গণনায় ৫২.১ শতাংশ ভোট পেয়ে জয়ী হন হামজা ইউসুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থ সচিব কেট ফোর্বস পেয়েছেন ৪৭.৯ শতাংশ ভোট পান। এর আগে, প্রথম গণনায় প্রাক্তন মন্ত্রী অ্যাশ রেগান ১১.১ শতাংশ ভোট পেয়েছিলেন।
হামজা ইউসুফ প্রথম স্কটিশ এশীয়, যিনি স্কটল্যান্ডের ‘ফার্স্ট-মিনিস্টার’। ৩৭ বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ মন্ত্রী হলেন স্কটল্যান্ডের।
নির্বাচিত হয়ে বিজয়ের ভাষণে হামজা বলেন, আমি একজন গর্বিত স্কটিশ এবং সমানভাবে গর্বিত ইউরোপীয়। স্কটল্যান্ড একটি ইউরোপীয় জাতি। আমরা ইউরোপীয় ইউনিয়নে ফিরে যেতে চাই। মানবাধিকার, শান্তি, সমৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচারের ওপর ভিত্তি করে একটি মহাদেশ (ইউরোপ) গঠনে আমাদের ভূমিকা পালন করতে চাই।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামজার বিজয় স্কটল্যান্ডের নেতৃত্বের ‘প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
মন্তব্য করুন