১ মার্চ ২০২৩, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় কনসার্ট

ছবি সংগৃহীত

দেশের সবচেয়ে বড় সংগীত আসর ‘জয় বাংলা কনসার্ট ‘মহামারি করোনার কারণে মাঝে দুই বছর বন্ধ ছিল ।তবে এবার আগামী (৮ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত মহা আসর। আয়োজকদের পক্ষ থেকে এমনটিই নিশ্চিত করেছেন মেইনস্প্রিং লিমিটেডের কর্মকর্তা প্রতীক।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং স্বাধীনতা যুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে ২০১৫ সাল থেকে প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তারুণ্যভিত্তিক সংগঠন ইয়াং বাংলা।

প্রতীক জানান, এবার মোট নয়টি ব্যান্ড পারফর্ম করবে। যেহেতু দুই বছর পর হচ্ছে, সে কারণে দর্শকের আগ্রহও অনেক বেশি। এজন্য আমরা অনেক ভেবেচিন্তে পরিকল্পনা সাজাচ্ছি। যাতে সবাই নিরাপদে, আনন্দে কনসার্ট উপভোগ করতে পারে।

প্রতীক আরো জানান, যেহেতু ৮ মার্চ নারী দিবস, তাই কনসার্টে এটিও উদযাপন করা হবে। নারীদের জন্য আলাদা কর্ণার থাকবে। দুপুর ১২টায় কনসার্টের গেট খুলে দেওয়া হবে। এর ঘণ্টা পর শুরু হবে পারফর্মেন্স। শেষ হবে রাত সাড়ে ১০টায়।

তারুণ্যভিত্তিক সংগঠন ইয়াং বাংলা এই কনসার্টের মূল উদ্যোক্তা। তাদের পেজ থেকেই জানানো হয়েছে, এবারের কনসার্টে কোন কোন ব্যান্ড পারফর্ম করবে।

জানা গেলো ‘জয় বাংলা কনসার্ট ২০২৩’ মাতাবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালে সোশ্যাল সিকিউরিটি ভাতা বাড়তে পারে ৩ দশমিক ৫ শতাংশ

মিশিগানে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে সংবর্ধনা

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

মার্কিন নাগরিক স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর গ্রিন কার্ড পেতে ৬ শর্ত

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি আরোপের প্রস্তাব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মিশিগানে ছাদিছ ২০২৬ শিক্ষার্থীদের সার্টিফিকেট, পাগড়ি ও বোরকা প্রদান সম্পন্ন

বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

১০

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১১

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

১২

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

১৩

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

১৪

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

১৫

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

১৬

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

১৭

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

১৮

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১৯

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

২০