১৮ ফেব্রুয়ারী ২০২৩, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রাক্তন নটরডেমিয়ানদের আর্ন্তজাতিক সম্মেলন

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আর্ন্তজাতিক সম্মেলন। আগামী ৭ই অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই।

এই আর্ন্তজাতিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই সম্মেলন কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন নটরডেমিয়ানদের আর্ন্তজাতিক সম্মেলন সফল করার লক্ষ্যে করণীয় পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভার্চুয়ালে এই সভা অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন কনভেনশনের আহ্বায়ক জনস হপকিন্স ইউনিভার্সিটিতে কর্মরত জনপ্রিয় উপস্থাপক প্রাক্তন নটরডেমিয়ান ডাঃ মোঃ মোহাম্মদ নাকিবউদ্দিন। সঞ্চালনা করেন উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই এর বর্তমান প্রেসিডেন্ট ডঃ ইবরুল চৌধুরী। সভার মডারেটর ছিলেন সচিব আনোয়ার আজিম।

এসময় চীফ কো-অর্ডিনেটর রিপন সাহা সংগঠনের পূর্বের কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে থেকে স্থপতি মোহাম্মদ আলামিনকে বাংলাদেশের সমন্বয়ক, ডা. জাকি আজম সিকদারকে কানাডার সমন্বয়ক নির্বাচিত করা হয়।

এদিকে সভায় মাহমুদ চৌধুরী, সৈয়দ হক রানা, কামরুল হাসান, ইফতেখার আহমেদ, নাইমুর রহমান, বিশ্ব সাহিত্য কেন্দ্র আমেরিকার সমন্বয়ক নির্বাচিত করা হয়।

সভায় আসরাফ বুলবুল, কাইহান সিদ্দিকী, আশফাক আহমেদ, ড. জামিল আহমেদ, রুমন প্রধান, ডা. সামিউল হাসান বাবু এবং ড. আসলাম খলিলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাক্তন নটরডেমিয়ানরা অংশ নেন।

সম্মেলনটি পৃথিবীর বিভিন্ন দেশের প্রাক্তন নটরডেমিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের মিলন মেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা।

ইতিমধ্যে নটরডেম কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্ত, নটরডেম ক্লাব প্রেসিডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল (অব) রেফায়েত উল্লাহ এর সাথে স্বশরিরে দেখা করে সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই এর বর্তমান প্রেসিডেন্ট ডঃ ইবরুল চৌধুরী।

সম্মেলনে অংশগ্রহন করতে নিবন্ধন করতে হবে নিচের ওয়েব সাইট লিংকে:

https://www.bndana.org

ফোন: (২৬৭) ২৫৫-৫৬০৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০