
ভয়াবহ তুরস্কের ভূমিকম্পে বিপর্যস্ত শহরটি। এখনও চলছে উদ্ধারকাজ। আর এ উদ্ধার অভিযানে একে পর এক ঘটছে অলৌকিক ঘটনা । ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৭ দিন পার হলো। এক কিশোরীকে ১৪৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। কিশোরীর নাম কুডি । ১২ বছর বয়সী ওই কুডিকে উদ্ধারের পর উদ্ধারকারীরা বলেন, ‘তুমি একটা অলৌকিক বিষয়। এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
এর আগে একই শহরের অরেকটি জায়গায় ধ্বংসস্তূপে ১৩৯ ঘণ্টা আটকে থাকার পর সাত মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা।তার আগে শহরটি থেকে ১২৮ ঘণ্টা পর দুই মাসের এক শিশুকে জীবন্ত উদ্ধার করা হয়েছে।তারও আগে ১২২ ঘণ্টা পর দুই বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছিল।
এদিকে আলজাজিরার জানিয়েছে, দেশটির গাজিআনতেপের আরেকটি ধসে যাওয়া ভবনের নিচ থেকে এসমা সুলতান নামে ১৩ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন