৮ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্প: তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ১১,০০০ ছাড়িয়েছে

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ১১ হাজারেরও  বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে।

উভয় দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং সাহায্য সংস্থাগুলি উত্তর-পশ্চিম সিরিয়া নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। এ এলাকায় ৪ মিলিয়নেরও বেশি মানুষ ইতিমধ্যে মানবিক সহায়তার উপর নির্ভর করছে।

সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে হিমায়িত আবহাওয়া বেঁচে থাকা ব্যক্তিদের জীবন আরও বিপন্ন করে তুলছে এবং উদ্ধার প্রচেষ্টাকে জটিল করে তুলছে।

২০১১ সালে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কারণে তুরস্কের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম সিরিয়ার বেশিরভাগ অংশ সরকার বিরোধী বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে।

উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জীবিতদের খুঁজে বের করার জন্য কাজ করছে। অন্যদিকে ন্যাটো, ইইউ এবং ৪৫টি দেশ দুর্যোগের পরে সহায়তা দিচ্ছে।

উল্লেখ্য, তুরস্ক প্রধান ফল্ট লাইনের শীর্ষে অবস্থান করার প্রায়শই ভূমিকম্পে কেঁপে ওঠে। ১৯৯৯ সালে উত্তর-পশ্চিম তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১৮,০০০ জন নিহত হয়।

আরও পড়ুন: ভূমিকম্প: সিরিয়ান, তুর্কি আমেরিকানরা ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কাজ করছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

২

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৩

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৪

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৫

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

৬

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

৭

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

৮

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

৯

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১০

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১১

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১২

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৩

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৪

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৫

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১৬

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১৭

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১৮

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

১৯

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

২০