২৯ জানুয়ারী ২০২৩, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইমরান খান একাই ৩৩ আসনে নির্বাচন করবেন

ছবি:সংগৃহীত

পাকিস্তান জাতীয় পরিষদের ৩৩টি আসনে আগামী মার্চে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে সবগুলোতেই একা লড়বেন দলীয় প্রধান ইমরান খান। রোববার (২৯ জানুয়ারি) পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কোরেশী এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা ২০২২ সালের এপ্রিলে এসব আসন থেকে পদত্যাগ করেন। এ বছরের জানুয়ারিতে পদত্যাগপত্র গৃহীত হয়। এরপর আসনগুলো শূন্য ঘোষণা করা হয়।

রোববার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শাহ মাহমুদ কোরেশী বলেন, ‘আমরা উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসনে একা নির্বাচন করবেন।’ তিনি জানান, রাজনীতির মাঠ ফাঁকা রাখবে না পিটিআই।

শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন ঘোষণা দেয় আগামী ১৬ মার্চ জাতীয় পরিষদের ৩৩টি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআইয়ের আইনপ্রণেতাদের পদত্যাগপত্র গ্রহণ করার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনেও পিটিআইয়ের হয়ে একা নির্বাচন করেন ইমরান খান। যার মধ্যে ছয়টিতে জয় পান তিনি।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, যে কেউ একাধিক আসনে নির্বাচন করতে পারবেন। তবে একের অধিক আসনে জয় পেলে একটি আসন বাদে সবগুলো ছেড়ে দিতে হবে।

ইমরান খান ৩৩টি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন মূলত তার জনপ্রিয়তা যাচাই করতে।

 

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন পিকে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

১

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

২

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৩

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৪

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৫

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৬

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৭

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৯

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১০

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১২

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৩

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৪

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৫

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৬

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৭

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৮

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৯

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

২০