২৯ জানুয়ারী ২০২৩, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুইডেন ও ডেনমার্কে কোরআন শরীফ পোড়ানোয় সংসদে ক্ষোভ

ছবি:সংগৃহীত

সুইডেন ও ডেনমার্কে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার ঘটনা তুলে ধরে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা ও তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী। শুক্রবার (২৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানীর একটি মসজিদ ও তুরস্ক দূতাবাসের কাছে কোরআন শরীফ পোড়ানো ঘটনা ঘটেছে।ওই দুই দেশের ঢাকাস্থ রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানোর জন্য সরকারের নিকট দাবিও জানিয়েছেন আবু হোসেন বাবলা।

রোববার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, সুইডেনে পবিত্র কোরআন অবমাননার পর এবার ডেনমার্কেও ঘটল একই ঘটনা।

ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিককর্মী রাসমুস পালুদান ও তার দলের হার্ড লাইনের অনুসারীরা এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।

শুক্রবার কোপেনহেগেনে মসজিদের সামনে যে কোরআন শরীফ পোড়ানো হয়েছে; সেখানে ফেসবুক লাইভে পালুদান বলেন, ‘সুইডেনকে যতদিন ন্যাটোতে অন্তর্ভুক্ত করা না হবে, ততদিন এই কর্মসূচি অব্যাহত রাখা হবে।’

আবু হোসেন বাবলা বলেন, পৃথিবীর যে দেশেই হোক না কেন, আমরা পবিত্র কোরআনের অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারি না। পবিত্র কোরআনের অবমাননায় প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কেবল মুসলমান নয়, বিশ্বের কোনো ধর্মপ্রাণ মানুষ কোনো ধর্মের অবমাননা মেনে নিতে পারে না। গোটা বিশ্বের মুসলমানরা পবিত্র কোরআনের এই অবমাননায় ক্ষুব্ধ।

জাতীয় পার্টির এই সংসদ সদস্য আরও বলেন, দেশের শতকরা ৯৩ শতাংশ মানুষ মুসলমান। বাঙালি মুসলমানরা অত্যন্ত ধর্মভীরু।

 

প্রকাশ্যে আগুন দেয়ার মতো ক্ষমার অযোগ্য ঘটনার নিন্দা জানিয়ে সরকারের পক্ষ থেকে ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ করার দাবি জানান আবু হোসেন বাবলা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

১০

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

১১

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

১২

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

১৩

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৪

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

১৫

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

১৬

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

১৭

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

১৮

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১৯

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

২০