১ অক্টোবর ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ওয়াইওয়াই ‘গোষ্ঠীর নেটওয়ার্কিং মিট’

সিলেটে ওয়াইওয়াই ‘গোষ্ঠীর নেটওয়ার্কিং মিট’
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের দেওয়া ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।

বাংলাদেশে ব্যবসা সহায়ক প্ল্যাটফর্ম ওয়াইওয়াই গোষ্ঠী সমগ্র দেশব্যাপী তরুণ উদ্যোক্তাদের মধ্যে সামাজিক ব্যবসার বিভিন্ন দিক তুলে ধরার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর রবিবার সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ওয়াইওয়াই ভেঞ্চারস এবং নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির উদ্যোগে আয়োজন করে নেটওয়ার্কিং মিট সিলেট। আয়োজনে কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিলো মাছরাঙা প্রকাশন।
এই প্রোগ্রামে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে প্রায় অর্ধশত উদ্যোক্তা। নিবন্ধিত উদ্যোক্তাদের উপস্থিতির সংখ্যা খুব বেশি না হলেও ওয়াইওয়াই গোষ্ঠীর প্রোগ্রাম ম্যানেজার মেজবাহুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় সামাজিক ব্যবসার বিভিন্ন দিক নিয়ে তৈরি মাল্টিমিডিয়া পরিবেশনা উপভোগ করেন অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তাগণ।
ওয়াইওয়াই গোষ্ঠী ব্যবসায় পুঁজির ব্যবস্থা করার পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা ক্ষেত্রে সামগ্রিক বিষয়ে প্রশিক্ষণ, পরামর্শ, কাজের জায়গা এবং ব্যবসায় উন্নয়নের জন্য বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করে থাকে। উদ্যোগের সঙ্গে যুক্ত নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি টেকসই, কৃষি, উদ্ভাবনী এবং আন্তর্জাতিক ব্যবসায় উদ্যোক্তাদের উৎসাহিত করে। এছাড়াও অনুদান, ব্যবসায়িক অংশীদার খুঁজতেও সহায়তা করে থাকে প্রতিষ্ঠানটি। ওয়াইওয়াই ভেঞ্চারস কার্বন নিঃসরণ, দারিদ্র্য এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াই করা উদ্যোক্তাদের সমর্থন দিয়ে থাকে। অনুষ্ঠানে কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত থাকা মাছরাঙা প্রকাশন গ্রন্থ প্রকাশের পাশাপাশি ২০২০ সাল হতে প্রতিবছর নিয়মিত হাকালুকি হাওর তীরে আয়োজন করছে জলবায়ু পরিবর্তন বিষয়ক জনসচেতনতামূলক প্রোগ্রাম হাকালুকি ক্যাম্প। ওয়াইওয়াই গোষ্ঠীর লক্ষ্য হচ্ছে তরুণ সামাজিক উদ্যোক্তাদের সমর্থনের মধ্যদিয়ে সামাজিক ব্যবসায় সঠিক পথ তৈরি করে দেওয়া। ওয়াইওয়াই গোষ্ঠী ইনকিউবেশন প্রোগ্রামের Fall 2022 Cohort-এ আবেদন করতে আগ্রহীরা এই ওয়েবসাইটে লগইন করে (https://incubator.yy.ventures) আবেদন সম্পন্ন করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০