বাংলা সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থ্যাঙ্কসগিভিংয়ে ৮০০ গৃহহীনের জন্য পুরো হোটেল নিল ডেট্রয়েটের সংগঠন

থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে আবাসনসংকটে থাকা প্রায় ৮০০ মানুষের জন্য একটি পুরো হোটেল ব্যবহারের উদ্যোগ নিয়েছে ডেট্রয়েটের কমিউনিটি সংগঠন নিউ এরা ডেট্রয়েট। এর আওতায় আশ্রয় পাচ্ছেন শত শত শিশু ও তাদের পরিবারের সদস্যরা।

 

সংগঠনটির ‘হোটেলস ফর দ্য হোমলেস’ কর্মসূচির আওতায় ছুটির কয়েক দিন আশ্রয়, তিন বেলা খাবার, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে। শিশুদের জন্য থাকছে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা। অংশগ্রহণকারীদের স্থায়ী আবাসন ও চাকরির খোঁজ পেতেও সহায়তা করা হবে।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা জিক উইলিয়ামস জানান, উদ্দেশ্য শুধু একটি বিছানা বা গোসলের সুযোগ দেওয়া নয়। দীর্ঘদিনের অনিশ্চয়তায় থাকা পরিবারগুলোকে কিছু সময়ের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ দেওয়াই লক্ষ্য।

 

গত বছরের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন লাটোনিয়া মুর। ছয় সন্তান নিয়ে তিনি তখন একটি নষ্টপ্রায় গাড়িতে থাকতেন, আশ্রয়কেন্দ্রেও জায়গা পাচ্ছিলেন না। মুর জানান, নিউ এরা ডেট্রয়েটের সহায়তায় তাঁর পরিবার থাকার জায়গা পেয়েছে, সঙ্গে একটি নতুন গাড়িও।

 

কর্মসূচিটি শুরু হয়েছিল ছোট পরিসরে। প্রথম বছর এক রাতের জন্য মাত্র ৪০টি হোটেলকক্ষ নেওয়া হয়েছিল। গত বছর নেওয়া হয় ১০০টি কক্ষ। এখন পুরো ছুটিজুড়ে আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সংগঠনের দাবি, কর্মসূচি শুরুর পর থেকে ১০ হাজারের বেশি মানুষকে সহায়তা করা হয়েছে।

 

বিভিন্ন পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবীর সহযোগিতায় এবারের আয়োজন বাস্তবায়িত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থ্যাঙ্কসগিভিংয়ে ৮০০ গৃহহীনের জন্য পুরো হোটেল নিল ডেট্রয়েটের সংগঠন

১

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

২

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

৩

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

৪

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

৫

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

৬

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৭

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৮

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৯

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

১০

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১১

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১২

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১৩

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১৪

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১৫

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৬

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৭

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৮

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে কোয়াডের নতুন বার্তা, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

১৯

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

২০