বাংলা সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ডের নিয়ম আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ। প্রস্তাবটি কার্যকর হলে বিদেশি কর্মীকে স্থায়ী বসবাসের জন্য স্পনসর করার আগে নিয়োগদাতাদের অন্তত ৯০ দিন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পাশাপাশি যোগ্য মার্কিন কর্মী নিয়োগের জন্য প্রকৃত চেষ্টা চালানোর প্রমাণও দিতে হবে।

 

মঙ্গলবার প্রকাশিত এই প্রস্তাবে শ্রমবাজার যাচাইয়ের প্রচলিত নিয়মে বড় ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে। ২০ বছরের মধ্যে এটিই এ-সংক্রান্ত বিধিমালার প্রথম বড় সংস্কার উদ্যোগ। বর্তমানে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের ন্যূনতম সময় ৩০ দিন। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ৯০ ক্যালেন্ডার দিন করার কথা বলা হয়েছে।

 

নতুন নিয়মে নিয়োগদাতারা বিদেশি প্রার্থীকে লক্ষ্য করে চাকরির শর্ত তৈরি করতে পারবেন না। সাধারণ নিয়োগে যে পদ্ধতি ও মাধ্যম ব্যবহার করা হয়, এখানেও সেভাবেই বিজ্ঞপ্তি দিতে হবে। সংবাদপত্রে বিজ্ঞপ্তির বদলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট, চাকরির পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম, চাকরির মেলা ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক নিয়োগ কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে।

 

প্রস্তাবে ফিজিক্যাল থেরাপিস্ট, নার্স এবং বিজ্ঞান ও শিল্পকলায় বিশেষ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগেও মার্কিন প্রার্থীদের বিবেচনা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এসব পেশা এখন শিডিউল এ তালিকার আওতায় সাধারণ পিইআরএম নিয়োগপ্রক্রিয়া এড়িয়ে যেতে পারে। শ্রম বিভাগ শিডিউল এ বাতিলেরও প্রস্তাব করেছে।

 

এ ছাড়া কোনো প্রতিষ্ঠানে গত দুই বছরে মার্কিন কর্মী ছাঁটাই হয়ে থাকলে একই বা কাছাকাছি পদের জন্য স্থায়ী শ্রমিক সনদ চাওয়ায় বিধিনিষেধ আরোপের প্রস্তাব রয়েছে। গ্রিনকার্ড প্রক্রিয়া চলার সময় ছাঁটাই হওয়া যোগ্য মার্কিন কর্মীদেরও বিবেচনায় রাখতে হবে। শ্রমমন্ত্রী কিথ সোন্ডারলিং বলেন, নতুন নিয়মের লক্ষ্য হলো উচ্চ দক্ষতাসম্পন্ন ও উচ্চ বেতনের চাকরিতে বিদেশি কর্মীদের আগে মার্কিন নাগরিকদের সুযোগ নিশ্চিত করা।

 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বেশির ভাগ কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ডের প্রথম ধাপ পিইআরএম শ্রমিক সনদ প্রক্রিয়া। এর মাধ্যমে নিয়োগদাতাকে প্রমাণ করতে হয় যে সংশ্লিষ্ট পদের জন্য উপযুক্ত, আগ্রহী ও যোগ্য কোনো মার্কিন কর্মী পাওয়া যায়নি। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত নিয়ম নয়। কার্যকর হওয়ার আগে বিধি প্রণয়নের প্রক্রিয়া শেষ করতে হবে। ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর ৬০ দিন জনমত নেওয়া হবে, যা ২০২৭ সালের ১৬ জানুয়ারির দিকে শেষ হওয়ার কথা। চূড়ান্ত নিয়ম কার্যকর না হওয়া পর্যন্ত নিয়োগদাতাদের বর্তমান পিইআরএম নিয়মই মেনে চলতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

২

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

৩

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

৪

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

৫

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

৬

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

৭

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

৮

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

৯

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

১০

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়মের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

১১

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

১২

আশ্রয়প্রার্থীদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা, এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই

১৩

মার্কিন রণতরী রুজভেল্ট মধ্যপ্রাচ্যে, নতুন সংঘাতের আশঙ্কা

১৪

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

১৫

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত ওয়াশিংটন

১৬

নিউইয়র্কে NYPD ফ্যামিলি ডে উদযাপন, গর্বের সঙ্গে অংশ নিল BAPA

১৭

মিশিগানে ইহুদি ভোটারদের অর্ধেক সমর্থন পেয়েছেন আবদুল এল-সাইয়েদ

১৮

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মাঠে নামছে ডেমোক্র্যাটরা

১৯

অবসরকালীন সঞ্চয়ে নতুন সুযোগ, ২০২৭ সালে ৪০১(কে) সীমা বাড়াল আইআরএস

২০